রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর অভিযোগই সত্যি ভোটার তালিকায় ভুতূড়ে কান্ড!

The Chief Minister's complaint is really a ghost story in the voter list!

Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বড়সড়ো অনিয়ম। একটা পঞ্চায়েতেই লোকসভা ভোটের পর বেড়েছে চার হাজার ভোটার। যাদের নাম নতুন ভোটার তালিকায় স্থান পেয়েছে তারা কেউ মুর্শিদাবাদ, মালদা বা উত্তরবঙ্গের অন্য জেলার বাসিন্দা। ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। দ্রুত এই বেনিয়ম খতিয়ে দেখার নির্দেশ জেলা প্রশাসনের।

আবারও ভূতুড়ে ভোটারের হদিশ মিলল। দক্ষিণবঙ্গের তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের ভোটাররা। বারুইপুরের তালিকায় শিলিগুড়ি, মালদার ভোটার। বারুইপুরের চম্পাহাটিতে রয়েছেন মুর্শিদাবাদের ভোটার। একই ফোন নম্বরে রয়েছে ৪-৫ জন ভোটারের নাম। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে পর্দা ফাঁস হল ভূতুড়ে ভোটারের। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের চাঞ্চল্যকর অভিযোগ, নির্বাচন কমিশনের সঙ্গে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি মডিউল তৈরি ভোটার তালিকায় গরমিল করছে।

রূপোলী পর্দায় অনীক দত্তর ভূতের ভবিষ্যৎ রমরমা করে চলেছিল। রিল লাইফের মতোই রিয়েল লাইফের ভোটবঙ্গে ভূতুড়ে ভোটার বিতর্ক তুঙ্গে। দিল্লি- মহারাষ্ট্রের মতোই বাংলাতেও ভুয়ো ভোটারের নাম তোলা হচ্ছে। অনলাইনে ঘুরপথে বহিরাগতদের নাম নথিভূক্ত করা হচ্ছে। বেনোজলের রমরমা নিয়ে নবান্নে ১২ ফেব্রুয়ারি ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপিকে নিশানা করে তোপও দাগেন তিনি। কী করে এই ভূতুড়ে ভোটারদের অনুপ্রবেশের মাধ্যমে কারসাজি করা হচ্ছে? সেই প্রশ্ন তোলার পাশাপাশি তৃণমূল কর্মীদের ভোটার তালিকায় নজর বাড়ানোর নির্দেশও দেন প্রশাসনিক প্রধান। আর সেই নির্দেশের পরেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল।

এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বেনিয়মের বড়সড় পর্দা ফাঁস। চম্পাহাটিতে কোথাও ২০০, কোথাও ৩০০ বাইরের ভোটারের নাম অন্তর্ভূক্ত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। পঞ্চায়েতের স্ক্রুটিনিতে ফাঁস হয়ে ভূতুড়ে ভোটারের পর্দা। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল ১৮,৫০০। চলতি বছরের তালিকায় আচমকা ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৪০০।

মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য-সহ অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন, প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভূতুড়ে কাণ্ড। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার। আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার।

ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্য্যা ছিল ১০৫৩ জন। এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে ১৩৫৭ জন হয়েছে। যাঁদের এলাকায় কোনও অস্তিত্ব নেই। এঁদের কারও বয়স ৬৬ বছর, কারওর বা ৬০। সনকা মাঝি বলে এক ভোটারের ফোন নম্বর খুঁজে পাওয়া যায়। তাতে ফোন করলে মালদার এক যুবক ফোন ধরেন। তিনি সাইবার কাফে চালান।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ নির্বাচন কমিশনের একাংশ বিজেপির সঙ্গে সেটিং করে অনলাইন-এর মাধ্যমে ভুয়া ভোটারের নাম নথিভুক্ত করছে। ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়। গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই নিয়ে বিজেপি নেতা তথা সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এপার বাংলায় ঢুকে ভোটার তালিকায় নাম তুলছে। পাল্টা তৃণমূলের জবাব, সীমান্ত পাহারায় থাকে বিএসএফ, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। যদি এমন ঘটনা ঘটে তা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আসলে বিজেপি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে।

হাইলাইটস- 

  • দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে বেনিয়মের পর্দা ফাঁস
  • লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার সংখ্যা ছিল ১৮,৫০০
  • চলতি বছরের তালিকায় আচমকা ভোটার সংখ্যা বেড়ে ২২ হাজার ৪০০
  • বারুইপুরের ভোটার তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির ভোটারের নাম
  • ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করতে গিয়ে দেখা চক্ষু চড়ক গাছ
  • যাঁদের এলাকায় কোনও অস্তিত্ব নেই তাদের নাম স্থান পেয়েছে ভোটার তালিকায়

অনলাইনে কেন ভোটারদের নাম নথিভুক্ত হবে? রাজ্যের প্রত্যেক বিধানসভা এলাকায় ২০-৩০ হাজার ভুয়ো ভোটারের নাম ঢোকানোর ষড়যন্ত্র করেছে। বিজেপি মহারাষ্ট্রে যেমন ভাবে ৪০ লাখ ভূয়ো ভোটারের নাম ঢুকিয়েছিল। বুথে সেন্ট্রাল ফোর্স গার্ড দেবে আর বাইরের রাজ্য থেকে লোকেরা এসে ভোট দিয়ে যাবে এই পরিকল্পনা ভেস্তে দেব আমরা। অন্য রাজ্য পারে না, বাংলা পারে। বাংলা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

Related Articles