Supriya Das: আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে ছয়টি পদক জিতে দেশকে গর্বিত করলেন মালদার গৃহবধূ সুপ্রিয়া দাস
Supriya Das, a 45-year-old teacher and homemaker from Malda, India, won six medals including one gold and five bronze at the 38th Sri Lanka International Masters Athletics Championship.
Truth Of Bengal: আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ও ভারতের মুখ উজ্জ্বল করলেন মালদা শহরের সিঙ্গাতলা এলাকার গৃহবধূ তথা শিক্ষিকা সুপ্রিয়া দাস। শ্রীলঙ্কার মহিন্দা রাজাপক্ষ স্টেডিয়ামে ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি একাধিক পদক জয় করেন(Supriya Das)। ৪৫ বছর বয়সি সুপ্রিয়া এই প্রতিযোগিতায় ৪৫+ বিভাগে অংশ নিয়ে মোট ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন এবং সবক’টিতেই পদক জয় করেন। এর মধ্যে ১৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন তিনি। বাকি পাঁচটি ইভেন্ট—৫০০০ মিটার দৌড়, ৪০০ মিটার স্প্রিন্ট, ৫০০০ মিটার হাঁটা, ৪×১০০ মিটার রিলে, ও ৪×১০০ মিটার মিক্সড রিলে— তে তৃতীয় স্থান অধিকার করে পাঁচটি ব্রোঞ্জপদক অর্জন করেন।
[আরও পড়ুন: 21st July: ২১ শে জুলাইয়ের সমর্থনে জোড়া কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেসের, সায়নী ঘোষের সভায় জনজোয়ার]
সুপ্রিয়া দাস মালদার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী পুলিশ কর্মী, এক পুত্র কলেজে পড়েন এবং কন্যা মাধ্যমিকের ছাত্রী। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি সুপ্রিয়া প্রতিদিন নিয়ম করে মাঠে অনুশীলন করতেন(Supriya Das)। পরিবার ও নিজের মানসিক জোরকে পাথেয় করে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসেন তিনি। গতকাল তিনি মালদায় ফিরে আসেন এবং আজ সকালে মালদা বৃন্দাবনী মাঠে তাঁকে সংবর্ধনা জানানো হয়। বৃন্দাবনী মাঠ যোগা অ্যাসোসিয়েশন ও মর্নিং ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।
লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত সুপ্রিয়া বলেন, “এই পদক শুধু আমার নয়, এটি আমার পরিবারের, আমার শহরের, আমার দেশের(Supriya Das)। যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই।” তাঁর এই সাফল্য প্রমাণ করে দিল— ইচ্ছাশক্তি, অনুশীলন ও সহানুভূতিশীল পরিবার থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।




