“আমাকে যদি আঘাত করেন, আমি তুফান হয়ে যাই”, সিঙ্গুরের সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি মমতার
এদিন তিনি স্পষ্ট করে দেন, গণতান্ত্রিক লড়াইয়ে তাঁকে রোখা সহজ হবে না।
Truth Of Bengal: সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের এই জনসভা থেকে একদিকে যেমন তিনি কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে সরব হয়েছেন, তেমনই উন্নয়নের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতির তীব্র সমালোচনা করেছেন। এদিন তিনি স্পষ্ট করে দেন, গণতান্ত্রিক লড়াইয়ে তাঁকে রোখা সহজ হবে না।
বক্তব্য রাখার সময় তিনি বলেন, “কই আমরা তো কাউকে মারি না, কারোর অধিকার কারি না। কেন কারবো মানুষের অধিকার? কেউ আমার পক্ষে থাকতে পারে কেউ আমার বিপক্ষে থাকতে পারে, এটাই তো গণতন্ত্রের খেলা। তাই বলে আমাকে তাঁকে খুন করতে হবে? এজেন্সি লাগাতে হবে? এভাবে কিছু করা যায় না। শুনুন… আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যায়। আর আমাকে যদি আঘাত করেন, আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্পেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই। আমি কালবৈশাখী হয়ে যায়। আমাকে রোখার সাধ্য আপনাদের নেই।”
View this post on Instagram
এদিন তিনি আক্রমণ-এর তীর ছুঁড়ে বলেন, “তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম, ওরা ফিতে কেটেছে। এর বাইরে কিছু না এটা মনে রাখবেন। আমি করে গিয়েছিলাম…, এই জায়গায় কোনও রেল লাইন ছিল না”
এদিন সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করে দেন তাঁর সরকারের শিল্প নীতি। তিনি বলেন, “শিল্প হবে, তবে কৃষি জমিতে নয়।” সিঙ্গুরবাসীর দীর্ঘদিনের কর্মসংস্থানের দাবির প্রেক্ষিতে তিনি জানান, ইতিমধ্যেই ৮ একর জমির ওপর ‘সিঙ্গুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তোলা হয়েছে। কৃষিজমি রক্ষা করেই যে উন্নয়নের পথে হাঁটা সম্ভব, তা তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন বলে দাবি করেন।






