Smart Meter: স্মার্ট মিটার কোনমতেই বঙ্গে নয়: অরূপ বিশ্বাস
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্মার্ট মিটার নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন অধিবেশনে
Truth of Bengal: জয় চক্রবর্তী: ইতিমধ্যেই রাজ্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার (Smart Meter) লাগু হবে না। বুধবার বিধানসভা অধিবেশনে দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেন্দ্রিয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলক ভিত্তিতে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিলো।
[আরও পড়ুনঃ Road Condition: এলাকার রাস্তার হাল জানাবেন বিধায়করা, বৃহস্পতিবার থেকে ড্রপবক্স বিধানসভায়]
কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কোনো স্মার্ট মিটার লাগানো হবে না (Smart Meter)। কোনো প্রিপেইড হবে না।যেসব জায়গায় স্মার্ট মিটার লাগানো হয়েছিলো সেগুলি কে পূর্বতন মিটারের মতোই ধরতে হবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্মার্ট মিটার নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন অধিবেশনে। সেই নির্দেশ অনুসারেই মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য সরকার কি চাইছে তা জানিয়ে দিয়েছেন।





