বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ, রাজ্যে বন্ধ গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি
Prohibition period extended in the state, banning tobacco products for one year

Truth Of Bengal: গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধের নির্দেশ রাজ্য সরকারের। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে এক নির্দেশিকার মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সঙ্গে জানানো হয়েছে, আগামী এক বছর রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি করা যাবে না।
বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ, রাজ্যে বন্ধ গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি pic.twitter.com/TYhPNBVooH
— TOB DIGITAL (@DigitalTob) October 27, 2024
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকার জনস্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা’-র বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ নিয়েছে তারা। আগামী নভেম্বর মাসের ৭ তারিখে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
২০০৬ সালের কেন্দ্রীয় ‘খাদ্য সুরক্ষা ও গুণমান আইন’-এ তামাকজাত দ্রব্যগুলিকে ‘ক্ষতিকারক’ দ্রব্য বলে গন্য করা হয়েছে। সে কারনেও এই দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।দেশের বিভিন্ন রাজ্যে প্রায় এক দশক ধরে গুটখা বা তামাকজাত পানমশলা উৎপাদন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়। পরে পশ্চিমবঙ্গও সে পথে হাঁটতে শুরু করে।




