রাজ্যের খবর

Durgapur rally: নির্বাচনী লড়াইয়ে নারী শক্তিতেই আস্থা? প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্রে ‘মা’ শব্দ ব্যবহার

Ahead of PM Modi’s Durgapur rally, BJP’s invite featuring ‘Maa’ sparks discussion on women power.

Truth Of Bengal: আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুরে জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Durgapur rally)। ইতিমধ্যেই তাঁর ভক্ত ও অন্যান্য দলীয় কর্মীদের উন্মাদনা একেবারে আকাশ ছুঁয়েছে এই সভাকে ঘিরে। পাশাপাশি, বঙ্গ বিজেপির নেতাদের তরফ থেকেও জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে, বাংলার একশ্রেণীর মানুষ এই সভার অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী কী বার্তা বা চমক দেন, সেই দিকেই তাঁদের নজর।

[আরও পড়ুন: BCCI: আইপিএলেই বাজিমাত! বিসিসিআইয়ের বার্ষিক আয় ছাড়াল ৫ হাজার কোটি]

তবে প্রধানমন্ত্রীর এই সভার আগে বড় পদক্ষেপ নেওয়া হয় বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের তরফ থেকে। সভায় যাতে সকলে উপস্থিত থাকেন, সেই কারণে দুর্গাপুরের (Durgapur rally) প্রত্যেকটি বাড়িতে দলের তরফ থেকে দেওয়া হয় আমন্ত্রণপত্র। কিন্তু এক্ষেত্রে যেই বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হল তাতে ব্যবহার করা কয়েকটি শব্দ। তাতে লেখা রয়েছে ‘ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী’।

[আরও পড়ুন: Modi: সভার আগে প্রধানমন্ত্রীকে পাল্টা প্রশ্ন, কী বলল তৃণমূল]

এই ব্যাপারে একশ্রেণীর মানুষ মনে করছেন যে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নারী সুরক্ষার বিষয়টির উপর বেশি গুরুত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি। আবার অনেকে এটাও মনে করছেন যে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসও গেরুয়া শিবিরকে টেক্কা দিতে নতুন কিছু ঘোষণা করতে পারে শুক্রবার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কি বার্তা দেন। শুধু তাই নয় পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বলেন, সেটাও এখন দেখার (Durgapur rally)।

Related Articles