Omar Scuffle: পুলিশের সঙ্গে হাতাহাতি করে শহীদদের শ্রদ্ধা ওমরের, কেন্দ্রকে কটাক্ষ মমতার
Truth Of Bengal: সোমবার শহীদ দিবস ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উপত্যকায়। কবরস্থানে পৌঁছতে রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই কাজ সম্পন্ন করার পরই মোদি সরকারকে একহাত নেন তিনি(Omar Scuffle)। যদিও এই ঘটনার নিন্দা তিনি একা নন, করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিজের এক্স হ্যান্ডেল থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোও তীব্র কটাক্ষ করেন কেন্দ্রের। শহীদ দিবসের আগে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছিলেন যে দিনটি পালন করা যাবে না। এখানেই শেষ নয়, আরো জানিয়ে দেওয়া হয় যে কবরস্থান মাজার-ই-শুহাদায়ও প্রবেশ করা যাবে না। এরপরই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহের তরফ থেকে অনুমতি চাওয়া হয় প্রশাসনের কাছ থেকে। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। এরপরই বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান। সেখান থেকেই হয় অশান্তির সূত্রপাত।
[আরও পড়ুনঃ Bengali Language: ‘বাংলা বিদ্বেষী’ ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৬জুলাই মহামিছিলের প্রস্তুতি]
তবে সোমবার এই পর্ব উগ্র রূপ নেয়। নিরাপত্তাবাহিনীর নজর কাটিয়ে কবরস্থানে এসে উপস্থিত হন ওমর আব্দুল্লাহ। সেখানে তিনি হাতাহাতিতে জড়ান পুলিশের সঙ্গে এবং অবশেষে তিনি পাঁচিল টপকে মাজার-ই-শুহাদায় ঢুকতে সফল হন এবং শহীদদের শ্রদ্ধা জানান(Omar Scuffle)। ইতিমধ্যেই সেই ভিডিও তিনি ভাইরাল করেছেন নিজের এক্স হ্যান্ডেল থেকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর বলেন, “গতকাল থেকে আমাদের বাধা দেওয়া হচ্ছিল এখানে আসতে। আমাদের সকলকে ঘরবন্দি করা হয়েছিল। আমি ওদের এখানে ফাতিহা পাঠের কথা জানাই। কিন্তু ওরা অনুমতি না দিয়ে আমার বাড়ির সামনে একেবারে বাংকার তৈরি করে ফেলে।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনায় ওমর আব্দুল্লাহের পাশে দাঁড়ান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই ব্যাপারে সুর চড়ান মোদি সরকারের বিরুদ্ধে(Omar Scuffle)। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো লেখেন, “শহীদদের কবরস্থানে গেলে অপরাধটা কোথায়? এটা যেমন দুর্ভাগ্যজনক, তেমনি গণতন্ত্রের উপর আঘাতও। আজ সকালে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত লজ্জাজনক।”





