রাজনীতিরাজ্যের খবর

রাজ্যে আরও নিয়োগ, মন্ত্রিসভায় কয়েকশো চাকরির অনুমোদন

More appointments in the state, approval of hundreds of jobs in the cabinet

The Truth Of Bengal: বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন একাধিক সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরহিত্যে হওয়া এই বৈঠকে কর্মসংস্থানের দিশা খুলেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে নিয়োগ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৫২ টি  নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দফতরে ১০৫ এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরে ২৭০টি  নতুন চাকরি দেওয়া  হবে। বিদ্যালয় শিক্ষা দফতরে ৩৫ জনকে নিয়োগ করা হবে। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়।

রাজ্যে ফের শিক্ষক নিয়োগ। সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে রাজ্য। পূর্ণ সময় এর শিক্ষক নয়, নিয়োগ হবে পার্শ্ব শিক্ষক। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত।আপাতত রাজ্য পূর্ণ সময়ের বদলে প্যারা টিচার নিয়োগ এর পথেই হাটছে।উত্তর দিনাজপুরে ৩৫, পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৩, ঝাড়গ্রাম জেলায় ১৪ জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ হবে, ভলান্টিয়ার টিচার হিসাবে।

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত।নবান্ন সূত্রে খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের তালিকা থেকে বাদ গেলেন না মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।লোকসভা নির্বাচনের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের আরও জনসংযোগ বৃদ্ধির উপর জোর দেন। সামনেই মহরম। শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles