রাজ্যের খবর
Trending

বাগদা সীমান্তে অবৈধ গরু পাচার, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, প্রশ্নের মুখে বিএসএফ-এর ভূমিকা…

Illegal cattle smuggling at the Baghdad border, the crops are being destroyed

The Truth Of Bengal: সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া গরু, নষ্ট করছে ক্ষেতের ফসল। বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে গরু পাচার বন্ধের আবেদন চাষীদের।

রাতের অন্ধকারে ক্ষেতের উপর দিয়ে পাচার হচ্ছে গরু। যার জেরে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল।  উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা গ্রামের চাষীরা এমনই অভিযোগ তুলছে। পাচারকারীদের ভয়ে প্রতিরোধ করতে পারছে না চাষিরা । সীমান্ত রক্ষী বাহিনীকে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি । তাদের দাবি অবিলম্বে চাষের জমির মধ্যে দিয়ে গরু পাচার বন্ধ হোক।

এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধ্যক্ষ গৌতম মন্ডল বলেন কৃষকরা প্রায়ই এসে অভিযোগ করছে । রাতের অন্ধকারে পাচারকারীরা গরু নিয়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হচ্ছে । বিএসএফ সঠিক দায়িত্ব পালন করলে এটা হতো না।একই সঙ্গে এই ঘটনায় কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির পঞ্চায়েতের সদস্য সুকুমার বিশ্বাস।

বাগদা সীমান্তে অবৈধ গরু পাচারে আদৌ কোন ভূমিকা নেয় কিনা কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী সেটাই এখন দেখার।

Free Access