রাজ্যের খবর

পুজো পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া? জানালেন আলিপুর আবহাওয়া দফতর

How will the weather be until Puja? Alipur Meteorological Department said

Truth Of Bengal: কখনো রোদ কখনো বৃষ্টি, কলকাতার আকাশে যেন  রোদ-বৃষ্টি লুকচুরি খেলছে। এদিকে আগামী সপ্তাহেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি জানা গিয়েছে আগামী ৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত বঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় এই বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য উত্তরবঙ্গের আট জেলাতে কোনও প্রকার সতর্কতা জারি করা হয়নি। বোঝা যাচ্ছে যে আবহাওয়া হয়ত ভয়ঙ্কর রূপ ধারন করবে না। তবে গোটা সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে  বলে জানা গিয়েছে।

আর মাত্র কটা দিন, তারপর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালি পাড়াতে আসবে মা দুর্গা। আর এই পুজোর আবহে আবহাওয়া খারাপ থাকুক তা কোনো বাঙালিই চান না। এবার দেখার বিষয় পুজোতেও কী বাঙালিকে ভিজে ভিজে ঠাকুর দেখতে যেতে হবে!

Related Articles