রাজ্যের খবর

মেলার খাবারেই বিপত্তি! বিষক্রিয়ায় মৃত্যু দোকানির, অসুস্থ পুলিশকর্মীরা

পূর্ব বর্ধমান, পিন্টু প্যাটেল: খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ। এর ফলে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পুলিশকর্মী সহ মেলার দোকানিরা। এমনকী মৃত্যু হয় এক দোকানিরও। এই ঘটনা ঘিরে শনিবার পূর্ব বর্ধমান আউশগ্রামের তকিপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। (East Bardwan)

আরও পড়ুনঃ নারীদের সম্মান ও মর্যাদা সমাজের আয়না, এর মাধ্যমে প্রতিফলিত হয় সামাজিক নৈতিক স্বাস্থ্য

জানা যায়, প্রতিবছর যমদ্বিতীয়ার পরের দিন তকিপুর বড়কালী মায়ের বিসর্জন হয়। ভিড় সামাল দিতে মোতায়েন থাকে প্রচুর পুলিশ বাহিনী। এবারও একইভাবে কর্মরত ছিলেন পুলিশকর্মীরা। পুজো কমিটির পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। অভিযোগ, প্রবীর মিত্র নামে গ্রামের এক ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন কর্মরত পুলিশকর্মীরা। কালীপুজোর মেলা চলাকালীন খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশকর্মীসহ মোট সাতজন। এরই মধ্যে শনিবার মেলায় আগত এক দোকানির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে গুঞ্জন। মৃত ব্যক্তির নাম নরেশ পণ্ডিত, বাড়ি হাওড়া জেলার বেলুড়ে। মেলায় তিনি ট্যাটুর দোকানদারি করতেন। (East Bardwan)

চিত্র: নিজস্ব

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

শনিবার সন্ধ্যায় তকিপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে ওই দোকানির দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। (East Bardwan)

মিত্র বাড়ির গৃহকর্ত্রী রেখা মিত্র দাবি করেন, “আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয় নি। আর যে মারা গেছে সে আমাদের বাড়িতে খায়নি।” যদিও মেলায় আসা দোকানিরা সবাই জানান, সবাই ওই মিত্র বাড়ির রান্না খেয়েছে। আর ওই খাবার খেয়েই অসুস্থ হয় পুলিশ কর্মী সহ মেলায় আসা দোকানিরা। রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে। মৃত ব্যক্তিকে এদিন ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। (East Bardwan)

Related Articles