রাজ্যের খবর
Trending

আর্থিক অনটনে আত্মহত্যার পথ, তিন সন্তানকে পুড়িয়ে আত্মঘাতী বাবা

Father commits suicide by burning his three children to suicide due to financial crisis

The Truth Of Bengal: দীর্ঘদিন ধরেই আর্থিক অনটন গ্রাস করেছিল বিহারের বাসিন্দা দীনেশ সিং কে। ধার দেনা না মেটাতে পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন কাটিহার জেলার ভারিন গ্রামের বাসিন্দা দীনেশ। নিজের ৩ সন্তানকে পুড়িয়ে অবশেষে নিজেও সেই আগুনে জ্বলে গুরুতর জখম হয়েছেন দীনেশ সিং। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।

আর্থিক অনটনে ভুগছিল বিহারের কাটিহার জেলায় অবস্থিত একটি গোটা পরিবার। ধারদেনায় জর্জরিত বাড়ির কর্তা দীনেশ সিংহ। গোলা অব্দি ঋণ তার। আর্থিক অনটনের জেরেই মানুষ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। দীনেশ ও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজের তিন সন্তানকে পুড়িয়ে মেরে নিজেও আগুনে পুড়ে আত্মহত্যা করে কাটিহার জেলার ভারিন গ্রামের বাসিন্দা দীনেশ। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা এলাকা।

দরিদ্র পরিবারের এটাই সমস্যা। দু বেলা পেট পুড়ে খাওয়ার জন্য তাদের অন্যের কাছে থেকে ধার করে টাকা নিতে হয়। এই ভাবেই একটা সময়ে এসে চারিদিকে ঋণে জর্জরিত হয়ে পরে দীনেশের পরিবার। ধার মেটাতে হিমশিম খাওয়ায় শেষ পর্যন্ত নিজে মরে এবং সন্তানদের মেরে আত্মহত্যার পথ অবলম্বন করে সে। প্রথমে সে তিন সন্তানের গায়ে পেট্রোল ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। বাড়ির মধ্যেই মৃত্যু হয় তার দুই সন্তানের। যার মধ্যে একজনের বয়েস ৯ বছর এবং ওপর জনের বয়েস ১২ বছর। আরও এক সন্তানের বয়েস ১৩ বছর যাকে হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি তার। এবং দীনেশ নিজেও গুরুতর ভাবে জখম হয়ে ভর্তি রয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর পরিবার থেকেও দীনেশকে একঘরে করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরেই সংসারে ইনকাম বলতে তার একার। একা সংসার চালান মুখের কথা নয়। তার উপর তিন সন্তানের দায়িত্বভার। মানসিক অবসাদেও ভুগছিলেন বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। এই সব কিছুর থেকে মুক্তি পেতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে দীনেশ।

FREE ACCESS

Related Articles