কলকাতারাজ্যের খবর

২ দফায় বঙ্গের ভোট ঘোষণা নির্বাচন কমিশনের, নিরাপত্তায় অতিরিক্ত নজরদারি

পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই যাতে নির্বাচন হয় সেই ব্যাপারে কলা নির্দেশ দিয়েছিলেন জ্ঞানেশ কুমার।

Truth Of Bengal: অবশেষে ভোট ঘোষণা। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঘোষণা করা হলো, ২ দফায় বঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছুদিন আগেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চের সফল হয়েছে এই রাজ্যে। স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার, আয়কর-ইডি-রেল- এয়ারপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। বৈঠক হয় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডের সঙ্গেও। পর্যাপ্ত নিরাপত্তা দিয়েই যাতে নির্বাচন হয় সেই ব্যাপারে কলা নির্দেশ দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। তবে এবার প্রথম থেকেই সাত- আট দফা নির্বাচন যে হবে না তার ইঙ্গিত দিয়েছিল সিইও দপ্তর। সেই মতো ২ দফাতেই হবে নির্বাচন। পশ্চিমবঙ্গে এবার এসআইআর হয়েছে। গত ১৬ ডিসেম্বর ভোটার খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এসআইআর-এর প্রাথমিক পর্ব শেষ হবার পর। ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যায়। যার মধ্যে ২৫ লক্ষের বেশি মৃত ভোটারের নাম ছিল। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ। ৬০ লক্ষের বেশি মানুষের নাম বিছানাথহীন অবস্থায় থাকে। নির্বাচন ঘোষণা হওয়ার পরেও প্রশ্ন উঠে আসছে এই বিচারাধীন ভোটারদের ভোট ভবিষ্যৎ নিয়ে।

নির্বাচনের দফা ও দিনক্ষণ
_________

* প্রথম দফা – ২৩এপ্রিল
* দ্বিতীয় দফা – ২৯ এপ্রিল

* গণনা: ০৪ মে

বঙ্গ বিধানসভা নির্বাচন এক নজরে
_________

* মোট আসন : ২৯৪
°°°
সাধারণ: ২১০
তপশিলি জাতি: ৬৮
তপশিলি উপজাতি: ১৬

* এসআইআর প্রক্রিয়া
°°°
~ ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটার ছিল
~ খসড়া তালিকায় নাম ওঠে
৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জন
~ চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন
~ পুরুষ ভোটার: ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৭২ জন
~ মহিলা ভোটার: ৩ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার ৫৮৫ জন
~ তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ১৫২ জন

• ভোট কেন্দ্র
°°°
~ মোট ভোট কেন্দ্র: ৮০,৭১৯
~ শহরে : ১৯,৭০৮
~ গ্রামাঞ্চলে: ৬১,০১১

* ভোটকেন্দ্রে সুবিধা
°°°
= প্রতিটা ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিং
= শৌচালয়ের ব্যবস্থা
= হুইল চেয়ার বং র‍্যাম্প
= পানীয় জল
= বিদ্যুৎ ও পর্যাপ্ত আলো
= হেল্প ডেস্ক

* বুথে ব্যবস্থা
°°°
= প্রতি ভোটারের কাছে পৌঁছে যাবে ভোটার স্লিপ
= প্রার্থীর রঙিন ছবি থাকবে ইভিএম-এ
= প্রতি বুথে ১২০০ পর্যন্ত ভোটার
= প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী
= বুথের ১০০ মিটারের বাইরে প্রার্থীদের ক্যাম্প
= ভোটারদের লাইন দেখার জন্য রাজ্য বা কলকাতা পুলিশ
= ভোটের কোন কাজেই সিভিক ভলেন্টিয়ার নয়