পুরোহিত ও মোয়াজ্জেন ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সরকারের দাবি, সব সম্প্রদায় ও সব ধর্মীয় ঐতিহ্যকে সম্মান ও শক্তিশালী করার পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
Truth Of Bengal: রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেনদের মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। জানানো হয়েছে, তাঁদের সম্মানী মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ফলে সংশোধিত হিসেবে এখন থেকে পুরোহিত ও মুএজ্জিনরা মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন।
I am pleased to announce an increase of ₹500 in the monthly honorariums extended to our purohits and muezzins, whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive ₹2,000 per month.
At the same time, all fresh…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026
সরকারি সূত্রে জানা গিয়েছে, যাঁরা নতুন করে পুরোহিত ও মোয়াজ্জেন হিসেবে আবেদন জমা দিয়েছিলেন, সেই সমস্ত আবেদনও রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে পুরোহিত ও মোয়াজ্জেনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের পরিষেবার স্বীকৃতি ও সহায়তা প্রদান করাই সরকারের উদ্দেশ্য। সেই কারণেই এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের দাবি, সব সম্প্রদায় ও সব ধর্মীয় ঐতিহ্যকে সম্মান ও শক্তিশালী করার পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের ধারক-বাহকদের প্রাপ্য সম্মান ও সহায়তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।






