Truth Of Bengal: মাধব দেবনাথ: নদিয়া: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মিভূত হল মুদি দোকান। নদিয়ার নাকাশীপাড়া থানার ঘটনা।
আরও পড়ুনঃ কোজাগরী লক্ষ্মীপুজোর তোড়জোড়! বাজারে ভিড়, বাড়ছে জিনিসের দাম
স্থানীয় সূত্রে খবর, নাকাশীপাড়া থানার বেথুয়াভহরি মাছ বাজারের পাশে এই ঘটনা ঘটে। রবিবার রাতে মুদি দোকান মালিক দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিল। হঠাৎই দোকানের ভিতর থেকে ধোঁয়া দেখতে পান স্থানীয় সাধারণ মানুষ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন আগুন লাগার বেশ কিছুক্ষণ বাদে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হতে পারে। স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মী পুজোর আগের রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি কারণে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কীভাবে ঠিক আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। দুর্ঘটনায় দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত সেই ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার ওপর।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। আগুন লাগার কারণ অজানা এলাকাবাসীদেরও। স্বাভাবিকভাবেই উৎসবের আনন্দে ভাটা পড়েছে স্থানীয়দের।






