Oppo A5 5G: ৩০০% সাউন্ড বুস্ট! আল্ট্রা ভলিউম মোডে নতুন Oppo ফোন
ওপ্পো এ৫ ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এতে পাওয়া যাবে “আল্ট্রা ভলিউম মোড”, যার মাধ্যমে ফোনের সাউন্ড আউটপুট ৩০০% পর্যন্ত বাড়ানো যাবে।
Truth of Bengal: ভারতের বাজারে আসল Oppo A5 5G। এর দাম শুরু হয়েছে ১৫,৪৯৯ টাকা থেকে। স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। ওপ্পো এ৫ ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এতে পাওয়া যাবে “আল্ট্রা ভলিউম মোড”, যার মাধ্যমে ফোনের সাউন্ড আউটপুট ৩০০% পর্যন্ত বাড়ানো যাবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনে ৩৬০-ডিগ্রি “আর্মার বডি” ডিজাইন রয়েছে যা মিলিটারি-গ্রেড স্ট্যান্ডার্ডে টেস্ট করা হয়েছে। ধুলোবালি, ঘাম, জল থেকে সুরক্ষা দিতে এতে IP65 রেটিং রয়েছে (Oppo A5 5G)।
আরও পড়ুন: DVC: ডিভিসি জল ছাড়য় ফের বন্যার আশঙ্কা ! আশঙ্কায় বাঁকুড়ার চাষিরা
উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Oppo A5 5G এর পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে এআই ইরেজার ২.০, স্মার্ট ইমেজ ম্যাটিং ২.০ এবং ক্ল্যারিটি এনহ্যান্সার-এর মতো বেশ কিছু AI ফিচার আছে (Oppo A5 5G)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট SUPERVOOC চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোন মাত্র ২১ মিনিটে ৩০% চার্জ এবং ৩৭ মিনিটে ৫০% চার্জ হয়ে যায়। ওপ্পো এ৫ ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ১৬,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এক্ষেত্রে SBI, IDFC First, BOB, Federal, এবং DBS ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এর পাশাপাশি ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফার এবং কিছু ফিনান্স পার্টনারের মাধ্যমে জিরো ডাউন পেমেন্টের সুবিধা পাওয়া যাবে (Oppo A5 5G)।





