প্রযুক্তি

দোকানে মোবাইল নম্বর দেওয়ার দিন শেষ! নারী সুরক্ষায় বৈপ্লবিক পদক্ষেপ বিএসএনএল-এর

মহিলা গ্রাহকরা নম্বর না জানিয়েও অফলাইন স্টোরে রিচার্জ করতে পারবেন।

Truth of Bengal: মহিলা মোবাইল ফোন গ্রাহকদের সুরক্ষার বিষয় জোরদার করতে এবার নতুন ‘কবচ’ ফিচার চালু করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। নিজের মোবাইল নম্বর প্রকাশ না করেই এই ফিচারের মাধ্যমে যে কোনো মহিলা গ্রাহক এখন অফলাইন দোকানে বিএসএনএলের সিম রিচার্জ করতে পারবেন। বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কবচ’ ফিচারটি মহিলাদের ব্যক্তিগত মোবাইল নম্বরকে গোপন রাখবে৷ এর ফলে মহিলা গ্রাহকরা নম্বর না জানিয়েও অফলাইন স্টোরে রিচার্জ করতে পারবেন।

এভাবেই নম্বর অপব্যবহারের ঝুঁকি কমবে। মোবাইলে এই কবচ সুবিধা চালু হলে মহিলা গ্রাহকরা একটি অস্থায়ী 10-ডিজিটের নম্বর পাবেন, যা তাঁদের আসল নম্বরের সঙ্গে লিঙ্কড থাকবে এই অস্থায়ী নম্বরটি নির্দিষ্ট গ্রাহকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে এবং এটি OTP-এর মতোই কিছু সময়ের জন্য বৈধ থাকবে। তবে প্রতিবার রিচার্জ করার সময় নতুন করে এই নম্বর জেনারেট করতে হবে ব্যবহারকারীকে। দোকানে গিয়ে মোবাইল নম্বরের পরিবর্তে শুধু এই অস্থায়ী নম্বরটিই দিলেই রিচার্জ হয়ে যাবে ৷ বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে কবচ নম্বর মিলবে।

Related Articles