প্রযুক্তি

Google Photos এর জন্য নয়া ফিচার আনছে Google

এতদিন সেই ফিচারের সুবিধা শুধু iOS ব্যবহারকারীরা পেতেন৷ এবার ওই একই ফিচার ব্যবহার করতে পারবেন Android ব্যবহারকারীরাও৷

Truth Of Bengal: ফটো এডিটিং অ্যাপ Google Photos এ রয়েছে জনপ্রিয় স্টিকার ক্রিয়েশন অপশন ৷ এর মাধ্যমে যে কোনও ছবি থেকে স্টিকার তৈরি করা সম্ভব হয় ৷ কিন্তু এতদিন সেই ফিচারের সুবিধা শুধু iOS ব্যবহারকারীরা পেতেন৷ এবার ওই একই ফিচার ব্যবহার করতে পারবেন Android ব্যবহারকারীরাও৷

একটি ব্লগ পোস্টে Android ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচারের বিষয়ে জানিয়েছে টেক জায়েন্ট Google। স্বাভাবিক ভাবেই ফলে চ্যাটিং প্ল্যাটফর্মে যেকোনও কথাবার্তা আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এরসঙ্গে টেক্সট অ্যাড করার সুবিধাও রয়েছে ৷ পাশাপাশি Google এর তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই ৷

স্টিকার তৈরি করার পর যেকোনও ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এই ফিচারটি প্রায় সব Android এর লেটেস্ট ভার্সনে রয়েছে। এই ফিচারটি ব্যবহারের জন্য অন্ততপক্ষে 4GB RAM প্রয়োজন।