Elderly Man: বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, নেতাজি নগরে দানা বাঁধছে রহস্য
নেতাজিনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Truth Of Bengal: দক্ষিণ কলকাতার নেতাজি নগর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ (Elderly Man)। সোমবার সকালে নেতাজি নগরের একটি চারতলা বাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। সকালে বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম আশুতোষ দাস, বয়স ৭০। কী কারণে ওই বৃদ্ধের মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: UEFA Fan Death: রোনাল্ডো-ইয়ামলদের ম্যাচ দেখতে এসে মৃত্যু সমর্থকের]
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চারতলা বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। দুই সন্তান তাঁর। কর্মসূত্রে তাঁর ছেলেমেয়ে কলকাতার বাইরে থাকেন। কয়েক বছর আগে আশুতোষ বাবুর স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে একা একাই থাকতেন তিনি। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, কয়েক দিন ধরে বৃদ্ধকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় সিঁড়ির মুখেই আশুতোষ বাবুর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে (Elderly Man)। নেতাজিনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
FB LINK: https://www.facebook.com/share/r/1CvVNSmkj2/
বৃদ্ধের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ঘনিয়েছে রহস্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বৃদ্ধের ব্যবসা ছিল। বর্তমানে অবসর জীবনযাপন করলেও তিনি প্রচুর বিষয়সম্পত্তির মালিক বলে খবর। সেই সম্পত্তির লোভেই কেউ ওই বৃদ্ধকে খুন করেছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, ওই বৃদ্ধ এলাকায় খুব একটা মিশতেন না। বাড়িতে কোনও পরিচারক-পরিচারিকাও ছিলেন না। বাড়ির সব কাজ একাই করতেন বৃদ্ধ। গত শুক্রবার তাঁকে শেষবার দেখা গিয়েছিলো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টা পরিষ্কার হবে।






