IPL 2024খেলা

ইডেনে মুখোমুখি স্টার্ক বনাম কামিন্স, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আইপিএলের দ্বিতীয়দিন

Kolkata Knight Riders and Sunrisers Hyderabad are going to meet at the Eden Gardens

The Truth of Bengal: নন্দনকাননে নাইট রাইডার্স এর হাত ধরে বসন্তের ছোঁয়া লাগতে চলেছে। আইপিএলের দ্বিতীয়ায় সন্ধ্যে সাড়ে সাতটায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদ। দর্শকরা মুখিয়ে রয়েছেন মিচেল স্টার্ক বনাম প্যাট কামিন্স দ্বৈরথ দেখার জন্য।

কলকাতার প্রাক্তনী প্যাট কামিন্স এখন হায়দ্রাবাদের অধিনায়ক। ২০.৫ কোটি টাকায় হায়দ্রাবাদ কামিন্স-কে নিজেদের দলে নিয়েছে। অপরদিকে ২৪.৭৫ কোটি টাকায় স্টার্ক-কে দলে নিয়েছে নাইট শিবির।

কিছু মাস আগেই স্টার্ক-কামিন্স জুটি অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একসাথে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে খেলতে নেমেছিলেন। এই ম্যাচে চোট সারিয়ে ফিরতে চলেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। গত মরশুম এই চোটের কারণেই খেলতে পারেননি তিনি। অবশেষে তিনি মাঠে ফেরায় কিছুটা স্বস্তি নাইট শিবিরে।

Related Articles