World’s Best Food Cities: সুস্বাদু খাবারের নিরিখে বিশ্বের সেরা শহর কোনটা, কলকাতা রয়েছে কোন স্থানে
চুলচেরা বিচার করে ২০২৫-২৬ সালের তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস।
Truth of Bengal: সুস্বাদু খাবারের নিরিখে বিশ্বের সেরা ১০০টি শহরের তালিকা প্রকাশিত হয়েছে। চুলচেরা বিচার করে ২০২৫-২৬ সালের তালিকা প্রকাশ করেছে টেস্ট অ্যাটলাস। প্রথম ৪টি স্থান দখল করেছে ইতালির ৪ শহর।
১) প্রথম স্থানে আছে ইতালির অসাধারণ সুন্দর শহর নেপলস।

২) দ্বিতীয় স্থানে আছে ইতালির আরেক সুন্দর শহর মিলান।

৩) তৃতীয় স্থানে আছে ইতালির বোলোগনা শহর।

৪) টেস্ট অ্যাটলাসের বিচারে চতুর্থ স্থানে আছে ইতালির ছবির মতো সাজানো গোছানো শহর ফ্লোরেন্স।

৫) পঞ্চম স্থানে আছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই। পাও ভাজি, বড়া পাও, ভেলপুরি, মোদকের জন্য বিখ্যাত মুম্বই।

৬) ৪৮ নম্বর স্থানে আছে অমৃতসরি কুলচা, পালক পনির, ডাল মাখানির জন্য বিখ্যাত পঞ্জাবের অমৃতসর।

৭) ৫৩তম স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ডাল মাখানি, মুর্গ মাখানি, ছোলে বাটোরা, গুলাব জামুনের জন্য বিখ্যাত নয়াদিল্লি।

৮) ৭৩তম স্থানে আছে কল্লোলিনী তিলোত্তমা কলকাতা। রসগোল্লা, কাঠি রোল, সন্দেশ, মিষ্টি দইয়ের কথা উল্লেখ করেছে টেস্ট অ্যাটলাস।

৯) ৯৩তম স্থানে আছে ধোসা, ইডলি, চিকেন ৬৫, সম্বরের জন্য বিখ্যাত চেন্নাই।



