২৬-এর ক্যালেন্ডারে ‘মিরাকল-ইন’! ফেব্রুয়ারির বিরল বিন্যাস নিয়ে কৌতূহল তুঙ্গে
কী এই বিশেষত্ব? ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি শুরু হচ্ছে রবিবার দিয়ে এবং শেষ হচ্ছে শনিবার। ফলে এই মাসের ২৮টি দিনের মধ্যে প্রতিটি বার।
Truth Of Bengal: ক্যালেন্ডারের পাতায় এক চমৎকার গাণিতিক বিন্যাস নিয়ে হাজির হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস। নেট দুনিয়ায় একে ‘মিরাকল-ইন’ বলা হলেও, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞদের মতে এটি একটি চমৎকার গাণিতিক চক্রের ফল। আসন্ন এই মাসের প্রতিটি দিন ঠিক ৪ বার করে ফিরে আসবে।
This coming February 2026 will likely never happen again in your lifetime. Because it will have:
• 4 Sundays
• 4 Mondays
• 4 Tuesdays
• 4 Wednesdays
• 4 Thursdays
• 4 Fridays, and
• 4 Saturdays.
This only happens once every 823 years.
This is called MiracleIn. pic.twitter.com/W5GvKtE90u— miss Enzo Fernandez💙 (@CFCVimbs15) January 6, 2026
কেন এই ফেব্রুয়ারি বিশেষ?
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি শুরু হচ্ছে রবিবার দিয়ে এবং শেষ হচ্ছে শনিবার। ফলে এই মাসের ২৮টি দিনের মধ্যে প্রতিটি বার অর্থাৎ রবিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিটি দিনই ঠিক ৪ বার করে আসবে।
বিশদভাবে বললে, এই মাসে থাকছে-
- ৪টি রবিবার
- ৪টি সোমবার
- ৪টি মঙ্গলবার
- ৪টি বুধবার
- ৪টি বৃহস্পতিবার
- ৪টি শুক্রবার
- ৪টি শনিবার
সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে, এই ঘটনা প্রতি ৮২৩ বছর অন্তর ঘটে। তবে ক্যালেন্ডার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দাবিটি তথ্যগতভাবে সঠিক নয়। গাণিতিক নিয়ম অনুযায়ী, কোনও সাধারণ বছর যদি রবিবার দিয়ে শুরু হয়, তবে তার ফেব্রুয়ারি মাসে এই বিন্যাস দেখা যায়। সাধারণত প্রতি ৬, ১১ কিংবা ২৮ বছর অন্তর এই চমৎকার সমাপতন ফিরে আসে।
শেষ কবে দেখা গিয়েছিল?
হিসাব বলছে, বর্তমান প্রজন্মের কাছে এটি কোনও নতুন ঘটনা নয়। এর আগে শেষবার ২০১৫ সালে এবং তার আগে ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে হুবহু এই একই বিন্যাস দেখা গিয়েছিল। ২০২৬ সালের পর আবার ২০৩৭ সালে এমন ক্যালেন্ডার ফিরে আসবে।
কৌতূহলের কারণ ৮২৩ বছরের দাবিটি সঠিক না হলেও, ক্যালেন্ডারের পাতায় রবিবার থেকে শুরু হয়ে শনিবার শেষ হওয়া- এই নিখুঁত ২৮ দিনের ছকটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। মূলত এই কারণেই একে ‘পারফেক্ট মান্থ’ বা ‘মিরাকল-ইন’ বলা হচ্ছে। গাণিতিক ইতিহাসের এই চমৎকার ছন্দটি উপভোগ করার জন্য ২০২৬-এর ফেব্রুয়ারি মাসটি তাই সাধারণ মানুষের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


