প্রেমের মাসে প্রথম শুক্রে কী রয়েছে ভাগ্যে? পড়ুন রাশিফল
What does the first Friday of the month of love have in store for you? Read your horoscope
Truth Of Bengal: কথায় বলে ফেব্রুয়ারি হল প্রেমের মাস। কিন্তু প্রেম কি থাকে সবার জীবনে! কেউ কেউই প্রেমের বাসাও নিজের সঙ্গীকে হারায়। কিন্তু আপনার ভাগে কি আছে এই শুক্রে? মনের মানুষ পাশে এসে দাঁড়াবে নাকি দূরে সরে যাবে? কেমন থাকবে আপনার গোটা দিন? সিদ্ধিদাতার গণনা অনুযায়ী কী রয়েছে আজ আফনার ভাগ্যে? জানতে পড়ুন শুক্রবারের রাশিফল।
মেষ রাশি: আজ আপনি আপনার জীবন সঙ্গীর সন্ধান পেতে পারেন। এই সন্ধানে আপনার ভাই বোনও আপনাকে সাহায্য করতে পারে। সাংসারিক জীবনে সুখ বৃদ্ধির সম্ভাবনা। জীবনে নতুন কিছু করার সম্ভাবনা। শারীরিক অসুস্থতা অনুভব করতে পারেন। নিজের খাদ্য তালিকার উপর বিশেষ নজর দিন।
বৃষ রাশি: কর্মজীবনে ব্যস্ততা বাড়তে পারে আজ।সেই সঙ্গে তৃতীয় কারোর দাম্পত্য জীবনে জন্য বিবাদের সম্ভাবনা। বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভাল যাবে। সন্তানের পড়াশোনায় ভাল ফল আসতে চলেছে। সংসারের শ্রী বৃদ্ধি। বেকারদের চাকরির সম্ভাবনা রয়েছে আজ।
মিঠুন রাশি: সিদ্ধিদাতার গণনা অনুযায়ী আজ আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে, যে সুযোগ আপনি আপনার পরিশ্রম দ্বারা অর্জন করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা।
কর্কট রাশি: এই রাশির জাতকের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে। তবে অন্যান্য দিনের তুলনায় আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। মা-বাবার সঙ্গে বিবাদ এর সম্ভাবনা। কথায় কথায় জেদ বা রাগ দেখানো বন্ধ করুন।
সিংহ রাশি: এই রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কঠিন হতে চলেছে। আজ নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদের। সিদ্ধিদাতার গণনা অনুযায়ী এই মাসে আপনি আপনার মনের মানুষের সঙ্গে পরিচয় হতে চলেছেন।
কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিদের জন্য আজ দিনটি শুভ সম্ভাবনাময় হতে চলেছে। আজ আপনি নতুন কোন কর্মে যুক্ত হতে পারেন, সেই সঙ্গে আপনার আর্থিক উন্নতিরও সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের থেকে আজ আপনি চমকপ্রদ উপহার পেতে চলেছেন। স্ত্রী-র অভিমান ভাঙাতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তাই সে সময় ভেবে চিন্তে কথা বলবেন।
তুলা রাশি: এ রাশির জাতক জাতিকাদের সঙ্গে আজ তাদের পুরনো ভাল বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিবারের তরফ থেকে বিয়ের জন্য চাপ দিতে পারে। তবে এই সময়টি আপনার বিবাহের জন্য শুভ।
বৃশ্চিক রাশি: জ্যোতিষ শাস্ত্র মতে আজ আপনাদের মিশ্র সম্ভাবনাময় হতে চলেছে। আর্থিক ব্যয়ের পর স্বাস্থ্যের উন্নতি। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য দিনটি শুভ। মামলা সংক্রান্ত বিষয়গুলি থেকে এত দূরেই থাকুন। স্রোতের সঙ্গে না বয়ে নিজের ভাবনা অনুযায়ী চলুন। ছোট হোক বা বড় যে কোন রকমে সিদ্ধান্ত নেওয়ার আগের সঙ্গীর সঙ্গে আলোচনা করুন।
ধনু রাশি: প্রেমের মাসে জীবনে প্রেম আসার সম্ভাবনা রয়েছে। আগে তো দিনগুলিতে আপনার জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বাবা-মায়ের থেকে সম্মান ও ভালোবাসা পাবেন আজ। আপনার আবদার মেনে নেবে তারা। কর্মজীবন স্বাভাবিক কাটবে আজ।
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো নয়। শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আজ তেমন ভাল ফল পাওয়ার সম্ভাবনা কম। সাংসারিক বিভাগের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আপনার কথা আজ আপনার শত্রু হয়ে উঠতে পারে, তাই কথার উপর গুরুত্ব দিন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। প্রেমের সম্পর্কে বিচ্ছেদের দাগ পড়তে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিক খাতে যেন দিনটি অভিনব হতে চলেছে। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেনা। বাবা-মা আপনার জন্য আপনার মনের মত সঙ্গী খুঁজে দিতে পারেন। বেকারের কাজের সম্ভাবনা। তবে ব্যবসায় ভুল পদক্ষেপ নেওয়ার কারণে বড়সড় ক্ষতি হতে পারে।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। জমি জমা কেনার জন্য দিনটি অতি শুভ। আপনার জীবনে আজ প্রেমের আগমন করতে পারে। পুরনো কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা। বাবা মায়ের থেকে সম্মান পেতে পারেন। বিনিয়োগের জন্য তিনটি আপনার কাছে শুভ।






