কেমন কাটবে আজকের দিন? ৪ রাশির জাতকদের অর্থ লাভের সম্ভাবনা জেনেনিন আজকের রাশিফল
Today's horoscope

The Truth of Bengal: আজ শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, চন্দ্র আজ সারাদিন কুম্ভ রাশিতে ভ্রমণ করবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ :- মেষ জাতকরা কোনও মহিলা ও মেষ জাতিকারা কোনও পুরুষের সাহায্যে ব্যবসা ও চাকরিতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিল্প ও থিয়েটরের সঙ্গে জড়িত জাতকরা যাত্রার দ্বারা সাফল্য লাভ করবেন।
বৃষ : আর্থিক পরিস্থিতি উন্নত হবে। তবে জলের মতো টাকা খরচ হওয়ার ফলে আপনার প্রকল্প সম্পাদনের পথে বাধা সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতার সাহায্যে সহজেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারেন।
মিথুন: জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসার মুহূর্ত কাটানোর জন্য উপযুক্ত সময় পাবেন। দুষ্টুবুদ্ধি সম্পন্ন মেজাজে থাকবেন।
কর্কট : অধিক শারীরিক পরিশ্রম করতে হবে এমন যে কোনও কাজই এড়িয়ে যান। পর্যাপ্ত বিশ্রাম করুন। অসহায় ব্যক্তিকে অর্থ সাহায্যকে স্বস্তি অনুভব করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কথা ভাগ করে নিতে ভুলে গেছেন, যে কারণে তাঁরা আপনার ওপর রেগে থাকবেন।
সিংহ : ক্ষমতা বৃদ্ধির সামর্থ্য ও বুদ্ধি থাকবে। জীবনসঙ্গী আপনাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করবে। রক্তচাপের সমস্যা থাকলে বিশেষ যত্ন নিন।
কন্যা : প্রিয় মানুষ আপনাকে আনন্দিত রাখার জন্য বিশেষ কিছু করবেন। ভালোবাসার গভীরত্ব অনুভব করবেন। মানসিক চাপ সত্ত্বেও কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা : বন্ধুর কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাহায্য পাবেন। নিজের মন্তব্যকে সঠিক প্রমাণিত করার জন্য সঙ্গীর সঙ্গে ঝগড়া করতে পারেন। সন্তান বা বয়স্ক ব্যক্তির অসুস্থতা অপ্রত্যক্ষ ভাবে আপনার দাম্পত্য জীবন প্রভাবিত করতে পারে।
বৃশ্চিক: প্রেমী থেকে দূরে থাকেন যাঁরা, তাঁরা নিজের প্রেমিক-প্রেমিকাকে মনে করবেন। উপার্জন করতে পারেন। প্রথাগত পদ্ধতিতে লগ্নির পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের।
ধনু : দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কথা ভেবেই আনন্দিত হয়ে উঠবেন। যাঁদের প্রদর্শন আপনার তুলনায় দুর্বল তাঁরা আপনার ক্ষমতা দেখে আশ্চর্যচকিত হয়ে পড়বে। জীবনসঙ্গীর ভালোবাসা পেয়ে কঠিন সমস্যার সহজ সমাধান করতে পারবেন।
মকর: অযথা সন্দেহ করলে সম্পর্ক নষ্ট হতে পারে। একাধিক সুযোগ পাবেন, যার মধ্যে থেকে সঠিক জিনিসটি নির্বাচন করতে গিয়ে সমস্যায় পড়বেন।
কুম্ভ : এই রাশির ব্যবসায়ীরা পুরনো লগ্নির কারণে লোকসানের শিকার হতে পারেন। জীবনসঙ্গীর কাছ থেকে সুন্দর উপহার পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ দিন কাটাবেন।
মীন : অফিসে যে পরিবর্তন হয়েছে, তার দ্বারা লাভান্বিত হবেন। সামাজিক ও ধর্মীয় কাজের জন্য আজকের দিনটি ভালো। দাম্পত্য জীবন ভালো কাটবে।
Free Access






