চন্দ্রের কর্কটে ভ্রমণে সর্বার্থ সিদ্ধি যোগ, লাভের শিখরে ৬ রাশি, সময় খারাপ কাদের?
Sarvartha Siddhi Yoga in Moon's Cancer journey, 6 Rasi at peak of gain, who has bad time?

The Truth Of Bengal : আজ ১৩ ই মে, সোমবার। চন্দ্র আজ নিজের রাশি কর্কটে বিচরণ করবে। আজ সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও পুনর্বসু নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।
মেষ: স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা। পেটের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা।
বৃষ : দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ বা ক্ষতি হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে।
মিথুন: অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা আদায় হওয়ার সম্ভাবনা।
কর্কট: সন্তানদের চাকরির খবরে আনন্দ লাভ। আইনজীবীদের সামনে শুভ সময়। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। ব্যবসায় ভাল লাভ হতে পারে।
সিংহ : ধর্মালোচনায় সুনাম অর্জন করতে পারেন। বাড়তি উপার্জন হতে পারে। বিলাসিতার জন্য খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনঃকষ্ট।
কন্যা:ক্রোধ সামলে চলা দ্রুত প্রয়োজন। হঠাৎ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে।
তুলা : নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপযশ হতে পরে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। সাংসারিক শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক : শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল থাকবেন। বাড়ির লোক আপনাকে বুঝবেন না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে।
ধনু : সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ পদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থব্যয়। পায়ের নীচে আঘাত থেকে সাবধান। বুকের কষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে।
মকর: দূরে ভ্রমণ না করাই ভাল হবে। সমাজে মর্যাদা লাভ হতে পারে। কারও চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ত থাকবেন। সন্তানের বায়না পূরণ করতে হতে পারে। ভাল কোনও খবর পেতে পারেন। পুরনো আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে।
কুম্ভ : প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক বাধতে পারে। কানের সমস্যা বাড়তে পারে।
মীন: সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল করে নজর দিন। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যশক্তি বিপদে আপনাকে রক্ষা করবে। কথা খুব কম বলবেন। কোমরের সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না।





