এসআইআর ও বাংলা ভাষার অপমান নিয়ে গর্জে ওঠার নির্দেশ
আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সঙ্গে যোগ করতে হবে এসআইআর প্রসঙ্গ।
জয় চক্রবর্তী: সংসদ চলছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হচ্ছে। কিন্তু এর মধ্যে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙ্গালীদের ওপর অপমানের বিষয় নিয়ে কথা বলছেন (TMC)। কিন্তু আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সঙ্গে যোগ করতে হবে এসআইআর প্রসঙ্গ।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-গৌতম আদানি বৈঠক নবান্নতে]
সোমবার উভয় কক্ষের তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচার এবং এসআইআর নিয়ে সংসদে রোজ গর্জে উঠতে হবে (TMC)।
[আরও পড়ুন: Mandatory Bengali: “বাংলা বাধ্যতামূলক করা উচিত” বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ায় ক্ষুব্ধ কবীর সুমন]
প্রতিবাদ জানাতে হবে। সঙ্গে যুক্তিযুক্ত কথা বলতে হবে। দেশের প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের ভাষা এবার প্রতিদিন সংসদে ছড়িয়ে দেওয়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা তৃণমূল সাংসদ টিম এস আই আর এবং বাংলা ও বাংলাভাষীদের ওপর হেনস্থার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করবে। ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বলে দলীয় সূত্রে খবর (TMC)।






