কলকাতা

Mandatory Bengali: “বাংলা বাধ্যতামূলক করা উচিত” বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ায় ক্ষুব্ধ কবীর সুমন

Kabir Suman calls for all West Bengal schools to teach in Bangla after controversy over Bengali being labeled “Bangladeshi language”; urges no Hindi replies.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ইস্যুতে সুর চড়ালেন তিনি(Mandatory Bengali)। তাঁর বক্তব্য, রাজ্যের প্রতিটি স্কুলে বাংলা ভাষায় পাঠ বাধ্যতামূলক করা উচিত। এখানেই শেষ নয়, নিজের পোস্টে তিনি এটাও স্পষ্ট করে দেন যে কোন উত্তর দেওয়া হবে না হিন্দিতে, বরং সকলকেই কথা বলতে হবে বাংলায়।

[আরও পড়ুনঃ Reject NRC: এনআরসি নোটিস ইস্যু, উত্তরের নেতাদের নোটিস গ্রহণ না করার নির্দেশ অভিষেকের]

সম্প্রতি, একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে আসছে বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও নির্যাতনের খবর(Mandatory Bengali)। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সরব হন এবং স্পষ্ট জানিয়ে দেন যে এমনটা বরদাস্ত করা হবে না। এখানেই শেষ নয়, বর্তমানে তিনি দলের নেতাদের সঙ্গে নিয়ে গোটা বাংলাজুড়ে ভাষা আন্দোলন করছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এমন পরিস্থিতিতে এবার এই ইস্যু নিয়ে ক্ষোভ উগরে দিলেন কবীর সুমন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন(Mandatory Bengali)। তিনি লেখেন, “যতদূর জানি বাঙালি ছেলেমেয়েরা যদি অন্য রাজ্যের স্কুলে ভর্তি হয় তো সেই রাজ্যের ভাষা তাদের শিখতে হয়, সেই ভাষায় পড়তে হয়। সেটাই উচিত। তেমনি পশ্চিমবঙ্গের সব স্কুলে বাংলা ভাষা শিক্ষা, বাংলাভাষায় পাঠ আবশ্যিক করা উচিত।

তিনি আরো লেখেন, “এই রাজ্যে যে কোনও জায়গায় যে কোনও কাজে বাংলায় কথা বলা দরকার। হিন্দিতে কোনও উত্তর নয়। সকলকে বাংলা বলতে হবে। ট্যাক্সিচালকরা অন্য ভাষা বললে তাদের বাংলায় কথা বলতে বলা দরকার। উত্তর দেওয়া দরকার বাংলায়। সব ক্ষেত্রে সব অবস্থায় সব কাজে বাংলা।” এই পোস্ট দেখেই অনেকে কমেন্ট করা শুরু করেন। কেউ পক্ষে নেন, তো কেউ বিপক্ষে। তবে দিনের শেষে এই পোস্ট হয়ে উঠেছে আলোচনার বিষয়।

Related Articles