কলকাতা

একই অভিযোগে মেঘালয়ের রাজ্যপাল পদত্যাগ করেছিলেন, সিভি আনন্দ বোস কী করবেন?

The Governor of Meghalaya resigned on the same charge, what will CV Anand Bose do?

The Truth of Bengal: ২০১৭ সালের জানুয়ারি, মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি শানমুগানাথনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। রাাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিল রাজভবনের কর্মীদের একাংশ ৷ এই ঘটনায় সোচ্চার হয়েছিল মেঘালয়ের বিভিন্ন অংশের মানুষ। রাজ্যপালের ইস্তফার দাবিতে সরব হয়েছিল কর্মীরা-সহ বেশ কয়েকটি NGO ৷ রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে প্রায় ১০০ জন কর্মী রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছিলেন। শেষপর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল ভি শানমুগানাথন।

এবার বাংলা। অভিযোগ সেই একই। পশ্চিমবঙ্গের রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ।রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজভবনে আসার কথা।রাজভবনের রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী। তার আগে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এক অস্থায়ী কর্মীর। এক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার। এই অভিযোগ নিয়ে সরব। এক্ষেত্রেও তাঁর পদত্যাগের দাবি উঠেছে। কী করবেন সিভি আনন্দ বোস? মেঘালয়ের পথ নেবেন?

Related Articles