শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, ১৬ই জুন থেকে আবেদন গৃহীত হবে
State government publishes teacher recruitment notification
জয় চক্রবর্তী: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিজ্ঞপ্তি জারির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশের ওপর নির্ভর করে নির্দিষ্ট দিনেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার pic.twitter.com/7mF8No2THp
— TOB DIGITAL (@DigitalTob) May 30, 2025
এই পরীক্ষা ওএমআর সিটে হবে। যা সংরক্ষিত করে রাখার কথা বলার হয়েছে। ১০ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য। কর্মরত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাদেরকেও এই পরীক্ষায় বসতে হবে। তবে তাদের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। চূড়ান্ত প্যানেল প্রকাশিত হওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থীর ফলাফল প্রকাশিত হবে ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি অনুসারে ১৬ জুন থেকে আবেদন করা যাবে। ইন্টারভিউ হতে পারে নভেম্বরে। কাউন্সেলিং ও নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা ২৯ শে নভেম্বর এর মধ্যে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সকল শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী। সেক্ষেত্রে অভিজ্ঞতা, ছাত্র-ছাত্রী পড়ানোর বা ক্লাস নেওয়ার অভিজ্ঞতা সমেত অগ্রাধিকার দেওয়া হচ্ছে চাকরি হারাদের।






