কলকাতা

Misogyny Politics: কসবা কাণ্ডে সুর চড়ালেন মহুয়া মৈত্র! কাদের কে নিশানা? দেখুন

TMC MP Mahua Moitra strongly condemned the controversial remarks made by party leaders Kalyan Banerjee and Madan Mitra regarding the Kasba college gangrape case

Truth Of Bengal: কসবায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় চলছে (Misogyny Politics)। এরই মাঝে বেফাঁস মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবার সেই বিতর্কীত মন্তব্য নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র।

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে সাংসদ মহুয়া লেখেন, “ভারতে নারী বিদ্বেষ সব রাজনৈতিক দলেই আছে। কিন্তু @AITCofficial-এর যা আলাদা করে, তা হল—আমরা যেই হোক না কেন, এমন জঘন্য মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলি।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রর মন্তব্য থেকে দল নিজেকে সরিয়ে নিয়ে যে পোস্ট করেছে তাকে উদ্ধৃত করেছেন তিনি(Misogyny Politics)। তৃণমূল বিবৃতিতে জানিয়েছে, “দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর মন্তব্য তাঁদের একান্ত ব্যক্তিগত মত। দল তাদের মন্তব্যের সঙ্গে একমত নয় এবং এই ধরনের মন্তব্যকে জোরালোভাবে নিন্দা করে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট; মহিলাদের উপর হওয়া অপরাধের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই এবং আমরা দোষীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, কসবা গণধর্ষণ এর ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বলা হয়, “মেয়েদের বাইরে বেরোনোর সময় দেখা উচিত, তারা কার সঙ্গে যাচ্ছে।” সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘সহপাঠী যদি সহপাঠিনীকে ধর্ষণ করেন, তা হলে নিরাপত্তা দেবে কে?’’ এদিকে এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই মদন মিত্র বলেন, “ছাত্রীটি যদি ওখানে না যেতো বা এক দুজন বান্ধবীকে নিয়ে যেত তাহলে এটা ঘটতো না।”

Related Articles