দেশ

Puri Stampede: ‘পাহাদা’ দেখতে গিয়ে বিপত্তি! পুরীতে পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত বহু ভক্ত

At least 3 devotees died and several others were injured in a stampede near Gundicha Temple during the sacred festival.

Truth Of Bengal: ওড়িশার রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ৩(Puri Stampede)! পুরীতে গুণ্ডিচা মন্দিরের পাশে শরধাবালিতে রথযাত্রার সময় এই পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন ভক্ত, আহত হয়েছেন বহু মানুষ। দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের সমাগমে মেতে উঠেছিল এই উৎসব। কিন্তু তাঁর-ই মাঝে এই মর্মান্তিক ঘটনা।

জানা গিয়েছে মৃতদের নাম- প্রেমাকান্ত মোহান্তি, বাসন্তী সাহু ও প্রভাতী দাস। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার ভোর ৪টে নাগাদ গুন্ডিচা মন্দিরে পাহাদাদেখার জন্য ভক্তদের ভিড় ছিল নজর কাড়া। ওই মন্দিরের একটি রীতি হল পাহাদা, যেখানে রথযাত্রার শেষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-কে মন্দিরের ভিতর প্রবেশ করানো হয়। সেই দিকেই লক্ষ্য ছিল ভক্তদের কিন্তু তার মাঝে রথের কাছে শুরু হয় হুড়োহুড়ি, যার জেরে ঘটে যায় পদপিষ্টের মতো দুর্ঘটনা(Puri Stampede)।

[আরও পড়ুন: Astrological Guidance: সপ্তাহান্তে ভাগ্য পরিবর্তন! কেমন কাটবে দিন? কী বলছে রবির রাশিফল]

জানা গিয়েছে, পদদলিত হয়ে অনেকেই মাটিতে পড়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার থেকেই ভক্তদের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার সংখ্যা বাড়ছিল। ওইদিন প্রায় ৭৫০ জন ভক্তকে ক্লান্তি, দমবন্ধ হওয়া ও চাপে পড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়।

তবে একজন ভক্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কটকের SCB মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া কমপক্ষে ১২ জন রোগী এখনও আইসিইউ-তে চিকিৎসাধীন বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles