বাঙালির ঐতিহ্যে আঘাত! বাংলায় দাঁড়িয়ে মহালয়ার স্তোত্রে বিরক্ত হিন্দিভাষী? দেখুন ভিডিয়ো
দুর্গাপুজোর প্রাক্কালে মহালয়ার দিন স্তোত্র শুনতে বিরক্ত এক হিন্দিভাষী যুবতী!
Truth Of Bengal: বাংলায় দাঁড়িয়ে বাঙালির ঐতিহ্যে আঘাত! বাঙালির আবেগ, ঐতিহ্য, মননে জড়িয়ে রয়েছে দুর্গাপুজো। প্রতিবছর দুর্গা মায়ের বিদায়ের পর থেকেই তাঁর আগমনের অপেক্ষা শুরু করে বাঙালি জাতি। এটা শুধু ধর্মীয় আবেগ নয় এটা প্রতিটি বাঙালির শিরায় শিরায় ছড়িয়ে পড়া এক অনুভূতি। আর সেই দুর্গাপুজোর প্রাক্কালে মহালয়ার দিন মহালয়ার স্তোত্র শুনতে বিরক্ত এক হিন্দি ভাষি যুবতী!
বাঙালির ঐতিহ্যে আঘাত! বাংলায় দাঁড়িয়ে মহালয়ার স্তোত্রে বিরক্ত হিন্দী ভাষী? দেখুন ভিডিয়ো pic.twitter.com/4bn9h3pUIX
— TOB DIGITAL (@DigitalTob) September 21, 2025
রবিবার মহালয়া। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় দেবী দুর্গার আগমনী গান, মহালয়ার স্তোত্র। রামগড় এলাকাও এর ব্যতিক্রম ছিল না। অভিযোগ, এদিন সেখানে হঠাৎ এক হিন্দিভাষী যুবতী এসে দাবি করেন যে, মহালয়ার স্তোত্র কমিয়ে দিতে হবে। এই কথা শুনে প্রথমে অবাক হয়ে যান মন্ডপের লোক ও স্থানীয়রা। তারপর শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনায় রীতিমতো সোরগোল শুরু হয় চারিদিকে। এমন কথা যে বাংলার বুকে কেউ বলার দুঃসাহস দেখাবে তা কল্পনাতীত। কিন্তু এই ঘটনা ভাবাচ্ছে বাংলার মানুষকে। এই ঘটনার ভিডিও পোস্ট করে বাংলা পক্ষ লিখেছে, “বাংলায় মহালয়া বন্ধ হয়ে যাবে? কারা বাঙালির মহালয়া বন্ধ করে দিচ্ছে? হিন্দিভাষী বহিরাগতরা বাংলায় মহালয়া বন্ধ করতে চায়। এত সাহস ওদের।”
প্রসঙ্গত, বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বারবার আক্রান্ত-আহত-হত হচ্ছে। সে খবর প্রায় উঠে আসছে সংবাদ শিরোনামে। তা নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। কিন্তু এই ঘটনা একটু ভিন্ন। এবারে শুধু পরিযায়ী নয়, গোটা বাঙালির ঐতিহ্যে হাত দেওয়ার চেষ্টা ভিনভাষিদের? উঠছে প্রশ্ন।






