কলকাতা
দাবি না মিটলে,মঙ্গলে স্বাস্থ্য ধর্মঘট হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের
Health strike in Mangal warns junior doctors

Truth of Bengal: সোমবারের মধ্যে সমস্ত দাবি পূরণ না হলে, মঙ্গলবার রাজ্যজুড়ে হবে স্বাস্থ্য ধর্মঘট। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদরে পক্ষ থেকে জানালেন দেবাশিস হালদার। এদিন সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পরই এই ঘোষণা করলেন তিনি। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি ধর্মঘটের ফলে যদি স্বাস্থ্য ব্যবস্থার কোনও সমস্যা হয় বা রোগী মৃত্য ঘটে তাহলে দায়ী থাকবে রাজ্য সরকার। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষের পক্ষ থেকেও বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করা হয়েছে। তবুও নিজেদের দাবিতে অনঢ় চিকিৎসকরা।






