কলকাতা

রবিবার বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি হতে চলেছে যাত্রীদের

Train will not run on Sunday

The Truth of Bengal: ট্রাফিক ও পাওয়ার ব্লকের মেরামতির জন্য রবিবার একাধিক ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সূত্রের খবর, হাওড়া বর্ধমান, হাওড়া নৈহাটিসহ একাধিক শাখার ট্রেন রবিবার বাতিল করা হবে। ফলে ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের।

অন্যান্য দিনের তুলনায় রবিবার এমনিতেই অনেক ট্রেন বাতিল থাকে। বর্ষার মরসুমে পাওয়ার ব্লক ও ট্রাফিক স্যিগন্যালিং ব্যবস্থার মেরামতির জন্য বেশ কিছু ট্রেন বাতিল করছে রেল।

এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল থাকবে

হাওড়া থেকে বাতিল থাকবে – ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ ও ৩৭৯১৫ ট্রেনগুলি।
বর্ধমান থেকে বাতিল থাকবে – ৩৬৮৪২, ৩৬৮৪৪ ট্রেনগুলি
ব্যান্ডেল থেকে বাতিল থাকবে – ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭৭৪৯ ট্রেনগুলি।
নৈহাটি থেকে বাতিল থাকবে – ৩৭৫৩৫, ৩৭৫৩৭ ট্রেনগুলি।
তারকেশ্বর থেকে বাতিল থাকবে – ৩৭৩২৬ নম্বর ট্রেনটি।
কাটোয়া থেকে বাতিল থাকবে – ৩৭৭৪৮, ০৩০৬১ ট্রেনগুলি।
আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে – ০৩০৬১ নম্বর ট্রেন।

বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে। তার মধ্যে ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়বে। ০৩০৯৫ কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশালও আধ ঘণ্টা দেরিতে ছাড়বে।  ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকালও নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়ার কথা ঘোষণা করছে পূর্ব রেল।

অন্যদিকে ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল, ১৩০৫৪ রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস, ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস এবং ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেসও যথাক্রমে ২০ মিনিট, ২০ মিনিট, ৫০ মিনিট ও ৩০ মিনিট দেরিতে ছাড়বে

রবিবার হাওড়া ডিভিশনে রেলের এই কাজের জন্য যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। বিশেষ করে যে ট্রেনগুলি বাতিল থাকছে, তার আগে পরের ট্রেনগুলিতে বাড়তি যাত্রীর ভিড় হতে পারে। তাই যদি আপনার কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, হাতে একটু বেশি সময় নিয়ে বেরনোই ভাল।

Related Articles