কলকাতা
CEO Office Relocation: জানুয়ারিতেই ঠিকানা বদলাতে চলেছে সিইও দফতর?
(The Truth of Bengal Exclusive) কমিশন সূত্রে জানা গিয়েছে, বিবাদীবাগের নেতাজি সুভাষ রোড থেকে সরে গিয়ে স্ট্র্যান্ড রোডের গঙ্গাতীরবর্তী কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের দফতরের ‘শিপিং কর্পোরেশন’ ভবনে কাজ শুরু করবে সিইও দফতর।
জয় চক্রবর্তী: ২০২৬ সালের জানুয়ারি মাসে মুখ্য নির্বাচনী দফতর বা সিইও অফিস নতুন ঠিকানায় স্থানান্তরিত হতে চলেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিবাদীবাগের নেতাজি সুভাষ রোড থেকে সরে গিয়ে স্ট্র্যান্ড রোডের গঙ্গাতীরবর্তী কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের দফতরের ‘শিপিং কর্পোরেশন’ ভবনে কাজ শুরু করবে সিইও দফতর।

কেন বদলানো হচ্ছে দফতরের ঠিকানা?
•স্থানাভাব
• সঠিক পরিকাঠামো
•নিরাপত্তা বিষয়ে আরো জোরদার করা
সম্প্রতি বিএলও-দের অবস্থান বিক্ষোভ ইস্যুতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশন উদ্বেগ প্রকাশ করে। কলকাতার পুলিশ কমিশনারকেও নিরাপত্তা দুর্বলতার বিষয়ে সতর্ক করে কমিশন। এই পরিস্থিতিতেই দ্রুত স্থানান্তরের নির্দেশ আসে।
নতুন ভবনে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন হলেও রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।

সিইও দফতর নিজস্ব ক্ষমতাবলে ব্যয় করতে পারে, আলাদা অনুমোদন লাগবে না। এতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত এগোতে পারে বলে মনে করছে কমিশন। গত জুলাই মাসেই সিইও মনোজ আগরওয়াল মুখ্যসচিবকে ঠিকানা বদলের প্রস্তাব পাঠিয়েছিলেন। প্রথমে কলকাতা টেলিফোন ভবনে ঘর দেখা হয়।পরে শিপিং কর্পোরেশনের ফ্লোরগুলিকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন আধিকারিকরা।সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নিজে ভবনটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।




