কলকাতা

BJP MLA Suspended: শিক্ষক নিয়োগে অচলাবস্থা: সাসপেন্ড বিজেপি বিধায়ক

মনোজ ওরাও যে আচরণ করতে থাকেন তা অসংসদীয়।

জয় চক্রবর্তী: বিভিন্ন স্কুলে শিক্ষক নেই। তবে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। পাশাপাশি নিয়োগ হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি বিষয়টি নিয়ে মূলতুবি প্রস্তাব নিয়ে আসে। কিন্তু প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। বিষয়টি বিচারাধীন। ফলে এ নিয়ে আলোচনা সম্ভব নয় বিধানসভার অধিবেশনে। সেই কারণেই খারিজ করে দেওয়া হয়েছে। এরপরেই ভারতীয় জনতা পার্টি স্লোগান দিতে শুরু করেন। বিধানসভার অধ্যক্ষ তাদের থামতে বলেন (BJP MLA Suspended)।

আরও পড়ুন: Accident Reduction: রাজ্যে দুর্ঘটনার হার কমেছে ৩০ শতাংশ

যারা মন্তুরি প্রস্রাব নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওরাও। মনোজ ওরাও যে আচরণ করতে থাকেন তা অসংসদীয়। সেই কারণে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনোজ ওরাও কে মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন এবং একদিনের সাসপেন্ড করেন। ‌ এরপরে ভারতীয় জনতা পার্টি বিধায়করা অধিবেশন কক্ষ ত্যাগ করেন (BJP MLA Suspended)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles