চাকরি

রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পরীক্ষার ফল প্রকাশিত

West State Police Lady Constable

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। চলতি বছরের রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পদে নিয়োগের লিখিত প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

অফিশিয়াল ওয়েবসাইট ”wbpolice.gov.in” – এ ক্লিক করে পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রের ক্রমিক সংখ্যা ও জন্ম তারিখ দিয়ে পরীক্ষার ফল দেখতে পারবেন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় পাশ করা বাছাই করা পরীক্ষার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে বসতে হবে।

এই ২ পরীক্ষা হওয়ার কথা ১৮ ডিসেম্বর নাগাদ। ১১ ডিসেম্বর থেকে পরীক্ষার অ্যাডমিড কার্ড বিতরণ শুরু হবে। বিশদ তথ্যের জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।

Related Articles