চাকরি

উচ্চ মাধ্যমিক পাশেই নিশ্চিত কেরিয়ার! যোধপুর পার্ক উইমেন্স পলিটকনিকে ভর্তির সুযোগ

এআইসিটিই অনুমোদিত ডিপ্লোমা কোর্স পড়ার সুযোগ রয়েছে ছাত্রীদের সামনে।

Truth of Bengal: উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার পর ছাত্রীদের সামনে রয়েছে চাকরিমুখী কোর্স হিসাবে পলিটেকনিকের অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স পড়ার সুযোগ। কলকাতার যোধপুর পার্কে উইমেন্স পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইন মর্ডান অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয়। এআইসিটিই অনুমোদিত ডিপ্লোমা কোর্স পড়ার সুযোগ রয়েছে ছাত্রীদের সামনে।

ডিপ্লোমা ইন মর্ডান অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সে অফিসের কাজ পরিচালনা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় শেখানো হয়। ৩ বছরের কোর্স ৬টি সেমিস্টারে ভাগ করে পড়ানো হয়। চূড়ান্ত বছরের ছাত্রীদের ৬ সপ্তাহের জন্য ইন্টার্নশিপ করতে পাঠানো হয়। কোর্স শেষে ক্যাম্পাসিংয়ে পাঠানো হয়। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার পর ছাত্রীরা ভর্তির আবেদন করতে পারেন। বয়সের ঊর্ধ্বসীমা নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ইংরেজি নিয়ে পাশ করতে হবে।