IPL 2024

চেন্নাইয়ের জয়ের হ্যাট্রিক থামাতে পারবে কি দিল্লি ক্যাপিটালস ?

Can Delhi Capitals stop Chennai's hat-trick of wins ?

The Truth Of Bengal : রবিবার ফের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি হবে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ বিশাখাপত্তনমে। এখানে কি চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানের ওপর ভরসা রাখবে, এখন সেটাই দেখার।

জানা গিয়েছে, দিল্লি ক্যাপাটালসের মাঠ বিশাখাপত্তনমে উইকেটের চরিত্র চেন্নাইয়ের থেকে আলাদা। চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস রয়েছে। পেসারদের জন্য শুরুতে সুইং করবে বল। পাশাপাশি সন্ধ্যার পর থেকে শিশিরও দেখা যেতে পারে। এই প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে কিভাবে ব্যবহার করবে চেন্নাই এখন সেটাই দেখার। ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের দলে দ্বাদশতম জায়গায় রয়েছেন মোস্তাফিজুর রহমান। এর আগে একাদশতম জায়গায় রয়েছেন মাথিশা পাতিরানা। পাতিরানা ও মোস্তাফিজুরের মধ্যে যেকোনও একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। এদের দুজনের মধ্যে একজনের পরিবর্তে শিবম দুবেকে খেলানো হবে। উল্লেখ্য, প্রথম দুটি ম্যাচে ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষে রয়েছেন মোস্তাফিজুর। এখনও পর্যন্ত তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। বিশাখাপত্তনমের পিচে মোস্তাফিজুর কি সফল হতে পারবে, সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।

উল্লেখ্য, দিল্লির বিপক্ষে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর। ৬টি ম্যাচে মোস্তাফিজুর উইকেট নিয়েছেন ৬টি। এর থেকেই প্রমাণিত মোস্তাফিজুরের বলে খুব একটা বেশি সাবলীল নয় দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা।

Related Articles