নেপালে আইনশৃঙ্খলার ভরাডুবি! শোরুমে ঢুকে টিভি-ফ্রিজ লুট, দেখুন ভিডিয়ো
ভিডিয়ো দেখলে মনে হবে, যেন নিজেদের অধিকারের জিনিস তাঁরা নিঃসঙ্কোচে নিয়ে যাচ্ছে।
Truth Of Bengal: নেপালের ভয়াবহ পরিস্থিতি। দেশে কার্যত কোনও পুলিশি তৎপরতা নেই বলা যায়। ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ব্যবস্থা। এমন এক পরিবেশে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিঘ্নে একটি শোরুমে ঢুকে টিভি, এসি, ফ্রিজের মতো দামি দামি জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে নিশ্চিতে। ভিডিয়ো দেখলে মনে হবে, যেন নিজেদের অধিকারের জিনিস তাঁরা নিঃসঙ্কোচে নিয়ে যাচ্ছে।
एसी-फ्रिज लूटकर भागे लोग…
नेपाल में मौजूदा हालात ये हैं कि यहां न तो कोई पुलिस व्यवस्था रही है और न ही कोई कानून का पालन कर रहा है. ऐसे में एक वीडियो में देखा जा सकता है कि लोग एक शोरूम से टीवी, एसी और फ्रिज जैसी चीजें उठाकर ले जा रहे हैं. नेपाल में लोग बिना किसी डर के मॉल और… pic.twitter.com/uu0rRWDi97
— NDTV India (@ndtvindia) September 10, 2025
কোনওরকম ভয় বা বাধা ছাড়াই তারা মল ও শপিং কমপ্লেক্সে ঢুকে নিজেদের পছন্দসই সামগ্রী বিনা মূল্যে সংগ্রহ করছে। পরিস্থিতি এমন যে, লুটপাট এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নেপালের বর্তমান অস্থিরতা দেশ-বিদেশ জুড়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, একাধিক দুর্নীতির অভিযোগে ওলি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তারপর ২৬টি জনপ্রিয় অ্যাপ ব্যান করায় তরুণ প্রজন্মের রোষের মুখে পড়তে হয় সরকারকে। প্রধানমন্ত্রী সহ বহু মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশে ছেড়েছেন কেপি শর্মা ওলি। কিন্তু কমছে না রোষ। এটাই কি আন্দোলনের কারণ? অনেকেই বলছেন এ দৃশ্য ঠিক যেন বাংলাদেশের মতো। যেভাবে লুট চলেছিল বাংলাদেশে, এখানেও তার থেকে বেশি তো কম নয়। নিশ্চিন্তে নির্বিঘ্নে মল থেকে দামি দামি জিনিস পত্র তুলে নিয়ে যাচ্ছে মানুষ।






