দেশ

এবার বড় পদক্ষেপ সোনম জায়া গীতাঞ্জলির! কী করলেন তিনি?

Truth Of Bengal: সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে সরগরম লাদাখ রাজনীতি। ইতিমধ্যেই তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আ‍ংমো প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে অবিলম্বে স্বামীর মুক্তির দাবি তুলেছেন। এবার তিনি আরও বড় পদক্ষেপ নিলেন। কী সেই পদক্ষেপ? এবার বিষয়টির জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত (Sonam Wangchuk)। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Baruipur Murder: পুজোর মাঝেই বারুইপুরে হাড়হিম করা খুন! একাদশীর সকালে গলার নলি কাটা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

সুপ্রিম কোর্টের দরজা খটখটানো নিয়ে সোনম জায়া সমাজমাধ্যমে লিখেছেন এবং বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি লিখেছেন, “সুপ্রিম কোর্টে আমি সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে হেবিয়াস কর্পাস আবেদন করেছি। আজ হয়ে গিয়েছে এক সপ্তাহ। কিন্তু তাও আমার কাছে কোনও তথ্য নেই তাঁর স্বাস্থ্য, অবস্থা বা আটকের কারণ সংক্রান্ত।” (Sonam Wangchuk)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

রাজনৈতিক মহল মনে করছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ানো মানে বিষয়টি অনেকদূর যাবে এবং সেক্ষেত্রে আর কিছুদিন পর লাদাখের রাজনীতি অন্য মোড় নিতে পারে। এছাড়াও লাদাখবাসীদের একাংশের মতে, ইচ্ছাকৃতই সমাজকর্মীকে যোধপুরে নিয়ে যাওয়া হয়েছে, যাতে তাঁর সমর্থকদের বিক্ষোভের প্রভাব না এসে পড়ে কারাগারে। তবে বর্তমানে যেভাবে পর্বটি এগোচ্ছে, তাতে এটা স্পষ্ট যে লাদাখের পরিস্থিতি আগামীদিনে আরও উত্তপ্ত হতে পারে। (Sonam Wangchuk)

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের গ্রেফতারি নিয়ে তাঁর স্ত্রী গীতাঞ্জলি ছাড়াও সরব হয়েছেন বহু কেন্দ্রের বিরোধী দলের নেতারা। উদ্ধব ঠাগরে থেকে শুরু করে রাহুল গান্ধী, অনেকেই ইতিমধ্যে নিজেদের অবস্থান জানিয়েছেন এই ব্যাপারে। এছাড়া তাঁর সমর্থকরা তো তাঁর গ্রেফতারিটাই মেনে নিতে পারছেন না। (Sonam Wangchuk)