ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের নৈনিতালে,দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Terrible road accident in Uttarakhand's Nainital

The Truth of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডের নৈনিতালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। এই ৮ জন মৃতের মধ্যে ৭ জন হল নেপালি পর্যটক। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। তাদের তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ পথদুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছে ৮ জন যাত্রী। যাদের মধ্যে রয়েছে ৭ জন নেপালি পর্যটক। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। যাদেরকে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে কাছের হাসপাতালে। ইতিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
পুলিশ সূত্রে জানা গেছে উত্তরাখণ্ডের নৈনিতালে বেতালঘাট এলাকায় একটি পর্যটকবাহী গাড়ি যাচ্ছিল। সেই সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটির। আর ঠিক সেই সময় ঘটে গেল বিপত্তি। প্রায় ১৫০ ফুট নিচু খাদের মধ্যে পড়ে যায় গাড়িটি। গাড়ির মধ্যে ছিল ৯ জন যাত্রী। তাদের মধ্যে মৃত ওই ৭ জন নেপালের মহেন্দ্রনগরের বাসিন্দা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৭ জন নেপালির। পাশাপাশি আহত হয়েছে আরও ২ জন। খবর পাওয়ার পরেই দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত ওই ২ জনকে উদ্ধার করে কাছের এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তারা।
মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ পথদুর্ঘটনা সত্যি বেদনাদায়ক। ঘুরতে বেরিয়ে যে এই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারেনি কেউ। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন নেপালি পর্যটক সহ ৮ জন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য লাভের কামনা করেন তিনি।






