Soren Health: গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, চিকিৎসাধীন দিল্লি হাসপাতালে
Soren Health alerts that ex-Jharkhand Chief Minister and JMM founding patron Shibu Soren (81) is in critical condition and on ventilator at Sri Ganga Ram Hospital in Delhi.
Truth Of Bengal: গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন। দিল্লির এক হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। একটা সময় সে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ছিলেন তিনি। ঝাড়খণ্ডের রাজনীতিতে তিনি পরিচিত ছিলেন ‘গুরুজি’ নামে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে খানিকটা(Soren Health)। আপাতত তিনি রয়েছেন ডাক্তারদের পর্যবেক্ষণে। জানা যাচ্ছে বিগত বেশ কিছু মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বছর ৮১-র শিবু সরেন। পরিস্থিতি বেগতিক হলে ১৯ জুন দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
[আরও পড়ুনঃ Stepmother Abuse: সৎ মায়ের অত্যাচারের অভিযোগ! থানার দ্বারস্থ নাবালিকা]
সম্প্রতি হয় তাঁর ব্রেন স্ট্রোক। এছাড়াও দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি(Soren Health)। সূত্রের খবর, প্রবীণ রাজনৈতিক নেতার শারীরিক অবস্থার অবনতি হয় তার শুক্রবার। তারপরই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে। হাসপাতালের তরফ থেকে পরামর্শ করা হচ্ছে বিদেশি চিকিৎসকদের সঙ্গেও।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ইতিমধ্যেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে দ্রুত দিল্লি পৌঁছন শিবুপুত্র হেমন্ত সোরেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেএমএমের বেশ কয়েক জন শীর্ষ নেতাও(Soren Health)। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেনের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে।




