দেশ

Repo Rate: স্বস্তির আশা শেষ! রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভারতের আর্থিক স্থিতি এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত।

Truth of Bengal: পরপর তিন দফা রেপো রেট কমানোর পর অবশেষে বিরতি টানল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার মুদ্রানীতির বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করলেন, রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে মোনিটারি পলিসি কমিটি। এর ফলে, যে আশা করেছিলেন মধ্যবিত্ত মানুষরা বাড়ি, গাড়ি বা ব্যক্তিগত ঋণের ইএমআই হয়তো কমবে আপাতত তা ভেস্তে গেল। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ভারতের আর্থিক স্থিতি এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এখনও দূর হয়নি (Repo Rate)

আরও পড়ুনঃ Health Funds: স্বাস্থ্য মিশনের ৩০০ কোটি আটকে! বিকল্প পথে হাঁটছে রাজ্য

তাই বাজারে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে সাবধানতামূলক পদক্ষেপকেই গুরুত্ব দিয়েছে আরবিআই। রেপো রেট হল সেই সুদের হার, যে হারে আরবিআই দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয়। রেপো রেট কমলে ব্যাঙ্কগুলিও সস্তায় ঋণ পায়, যার ফলে হ্রাস পায় হোম লোন, অটো লোন ও পার্সোনাল লোনের ইএমআই। ফলে এই হার অপরিবর্তিত রাখার অর্থ হল, গ্রাহকদের জন্য সুদে তেমন কোনও ছাড় থাকছে না।রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের বক্তব্য অনুযায়ী, দেশের অর্থনীতি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। আরবিআই তাদের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ২০২৫-২৬ অর্থবর্ষে ৬.৫ শতাংশেই স্থির রেখেছে। গত জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট এবার দাঁড়ায় ৫.৫ শতাংশে (Repo Rate)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে। পরবর্তী অর্থবর্ষে ২০২৬-২৭-এ ৬.৫ শতাংশ  বৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আরবিআই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির জেরে অস্থিতে পড়েছে গোটা বিশ্ব। বুধবার রেপো রেট নিয়ে সাংবাদিক বৈঠক চলাকালীন এই ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, দেশের আর্থিক গতি বজায় রাখার জন্য আরবিআই অনেক উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা   যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ রিজার্ভ ব্যাঙ্ক এই বিষয়টি নিয়ে কোন তাড়াহুড়ো করবে না (Repo Rate)।

Related Articles