Drunk Death: মদের দোকানের সামনে থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার! ঘটনায় চাঞ্চল্য
Bloodied body of Anarul Molla (38) found near BSF camp in Chpara, Nadia after alleged binge; family claims assault. Investigation underway.
Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: চাপড়ায় মদের দোকানের সামনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের(Drunk Death)। নদিয়ার চাপড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, চাপড়া থানার সীমানগর BSF ক্যাম্পের সামনে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে আসে। মৃতের নাম আনারুল মোল্লা বয়স আনুমানিক ৩৮ বছর।
[আরও পড়ুনঃ পাক সেনা কনভয়ে টিটিপি-র হামলা, নিহত অন্তত ১২ জওয়ান]
পরিবারের দাবি, প্রতিদিনের মতো আজও ব্যবসায়ী কাজে গিয়েছিল হঠাৎ বাড়িতে ফোন আসে তার মৃতদেহ পড়ে রয়েছে রাস্তার পাশে ঘটনাস্থলে পরিবারের লোকজন গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে(Drunk Death)। মৃত পরিবারের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় চাপড়া থানায় অভিযোগ দায় করে পরিবারের।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রে জানা গেছে, মদের তিনি আজ দুপুর বেলায় একটি মদের কাউন্টার থেকে মদ পান করেন(Drunk Death)। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠাচ্ছে পুলিশ। ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ পষ্ট হবে।






