মাওবাদী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, নিকেশ ১৪ জন মাওবাদী
Major success of security forces in Maoist operation
Truth Of Bengal : ফের নিরাপত্তা বাহিনীর হাতে বড় সাফল্য। গোপন ভাবে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে কুপোকাত দুই মাওবাদী। এই নিয়ে মত ১৪ জন মাওবাদি দমন হল নিরাপত্তা বাহিনীর কাছে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বস্তার জঙ্গলে। পুলিশ সূত্রে খবর এই মৃত মাওবাদীদের মধ্যে একজনের মাথার দাম ১ কোটি টাকা। এই অভিযানে খতম হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফে চালাপাতি।
গত কয়েকদিন ধরেই মাওদমনে উঠে পড়ে লেগেছে সিআরপিএফ এবং পুলিশের যৌথবাহনী। তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল মাওবাদীরা বেশ কয়েকজন জড়ো হতে পারে ওড়িশার নওপাড়া এবং ছত্তীসগঢ়ের গরিয়াবন্দের সীমানায়। আর ঠিক তার পরেই সোমবার রাতভর তল্লাশি অভিযান চালাতে থাকে পুলিশ। দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে অনেকে পিপলস লিবারেশন গেরিলা আর্মির সহযোগী দলের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও আধাসেনার যৌথ বাহিনীর অভিযানে খতম হয় দুই মাওবাদী। ইতিমধ্যেই পুলিশের প্রচেষ্টায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। এই নিয়ে এখনও পর্যন্ত ১৪ মাওবাদি খতম হয়েছে। এই ১৪ জনের মধ্যে ২ মহিলা মাওবাদি আছে বলে খবর। সোমবার ও মঙ্গলবার ভোরে টানা ৩৬ ঘণ্টা অভিযান চলে বলে জানা গেছে। আর সেই অভিযানেই বিরাট সাফল্য নিরাপত্তাবাহিনীর।
এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এটা বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর কাছে। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী এইভাবে আগামী দিনে মাওবাদী মুক্ত ভারত গড়ে তুলবে। সিআরপিএফ, ওড়িশার এসওজি, ছত্তীসগঢ় পুলিশের যৌথ অভিযানে এই নিয়ে মোট ১৪ জনকে দমন করেছেন। যা ভবিষ্যতে মাওবাদি দমনে আরও এক ধাপ এগিয়ে গেছে নিরাপত্তা বাহিনী।






