দেশ

Kerala U-Turn: NEP না মানলেও কেন্দ্রের পিএমশ্রী অনুদান নিতে চলেছে কেরলের বাম সরকার

তাদের মধ্যে সবচেয়ে বেশি সরব হয়েছিল কেরলের বাম সরকার। কিন্তু মুখে বিরোধিতা করলেও এবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিদ্ধান্ত নিল কেন্দ্রের দেওয়া পিএমশ্রী অনুদান গ্রহণ করার।

Truth of Bengal: ২০২০ সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় নয়া জাতীয় শিক্ষানীতির এবং সকল রাজ্যকে অনুরোধ করা হয় তা কার্যকর করার জন্য। বেশ কয়েকটি ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্য কার্যকর করলেও তার বিরোধিতা করেছে বাংলা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য। তাদের মধ্যে সবচেয়ে বেশি সরব হয়েছিল কেরলের বাম সরকার। কিন্তু মুখে বিরোধিতা করলেও এবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিদ্ধান্ত নিল কেন্দ্রের দেওয়া পিএমশ্রী অনুদান গ্রহণ করার। বিষয়টিকে ঘিরে শুরু হয় তুল বিতর্ক গোটা কেরল জুড়ে।

কেন্দ্রের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে প্রকল্পের অনুদান গ্রহণ করা রাজ্যগুলিকে মৌ চুক্তি স্বাক্ষর করতে হবে কেন্দ্রের সঙ্গে, যাতে এমন একাধিক শর্ত দেওয়া হয়েছে যা প্রস্তাব করা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। সুতরাং পিএমশ্রীর অনুদান গ্রহণ করা মানে জাতীয় শিক্ষানীতি সেই শর্তগুলি ঘুরিয়ে মেনে নেওয়া। এখানেই শেষ নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এর মধ্যে রয়েছে ত্রিভাষা নীতিও, যার চরম বিরোধী দক্ষিণের রাজ্যগুলি।

তবে বিজয়ন সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে হাত শিবির নেতৃত্বাধীন ইউডিএফ। শুধু কংগ্রেস নয়, সিপিআইও এর তীব্র বিরোধিতা করেছে। তবে সিপিএমের মতে, আপত্তির কোনও জায়গা নেই কেন্দ্রের টাকা নেওয়ায়। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে বর্তমানে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কেরল, সুতরাং এই পরিস্থিতিতে যা মেলে, তাই ভালো। ওয়াকিবহাল মহলের মতে, এমনটা করায় শাসক শিবিরকে পড়তে হতে পারে একাংশের ক্ষোভের মুখে। সেক্ষেত্রে নজর থাকবে আগামীদিনে বিষয়টি কোন পথে এগোয়।