COVID: ফের ছড়াচ্ছে করোনা! দেশে আক্রান্ত ৬ হাজার ছুঁইছুঁই
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিন জনের
Truth Of Bengal: দেশে ক্রমাগত ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ(COVID) ।স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে বর্তমানে করোনা আক্রান্ত ৬৮১৫ জন। (COVID)দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিন জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা কেরালা ও গুজরাটে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী কোভিড সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কেরালা।
আরও পড়ুন: Rain Forecast: ঝেঁপে নামবে বৃষ্টি! ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?
যেখানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১,৯৫৭। (COVID) যা এ দেশের প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে, গুজরাটে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন, যা দেশের বাকি রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। এই দুই রাজ্যেই ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। (COVID) এছাড়াও দিল্লিতে মোট আক্রান্ত ৬৯১। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৬১৩। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৯, তামিলনাডুতে ২০৭, উত্তরপ্রদেশে ২২৫।
উল্লেখ্য, পরিসংখ্যান অনুসারে, ২৬ মে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০১০। যা ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। (COVID) জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৬১। মাঝের কয়েকদিনেও পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ। ৯ জুন কেন্দ্রেরে পরিসংখ্যান থেকে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে পরিস্থিতি খতিয়ে দেখে নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
পাশাপাশি সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, বেশিরভাগ রোগীর উপসর্গ মৃদু এবং তারা বাড়িতেই চিকিৎসাধীন। বিশেষজ্ঞদের মতে, কোভিড এখন এনডেমিক পর্যায়ে পৌঁছে গেছে এবং সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেলেও বড়সড় আতঙ্কের কিছু নেই। (COVID) কোভিডের ক্রমবর্ধমান পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্যকে অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় ওষুধের যোগান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ।






