দেশ

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি মাদ্রাজ

IIT Madras in the list of best educational institutions

Truth Of Bengal: ন্যাশনাল ইনস্টিটিউশনাল রাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৪-এর বিচারে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল আইআইটি মাদ্রাজ। সেইসঙ্গে দেশের সেরা আইন বিষয়ক কলেজের তালিকায় কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স।

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থানে এবছরও আইআইটি মাদ্রাজ। সোমবারই ন্যাশন্যাল ইনস্টিটিউশনাল রাঙ্কিং ফ্রেমওয়ার্কের বিচারে এবছরও দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় উঠে এল মাদ্রাজ আইআইটির নাম।  অন্যদিকে সেই একই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলার খড়গপুর আইআইটিও।

১০টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। সেইসঙ্গে এই ১০-এর মধ্যে নাম রয়েছে, বিধাননগরের NUJS ও আইআইএম ক্যালকাটার। এই নিয়ে মোট আটবার ইঞ্জিনিয়ারিং বিভাগে সেরার শিরোপা ধরে রাখল আইআইটি মাদ্রাজ। সেই সঙ্গে সেরা আইন বিষয়ক কলেজের তালিকায় কলকাতার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স।

এছাড়াও আইআইএম কলকাতার নামও রয়েছে এই তালিকায়। দেশের সেরা ম্যানেজমেন্ট কলেজ হিসেবেই এই কলেজের নাম পঞ্চম স্থানে দেখতে পাওয়া যায়। দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নবম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রকের মানের নিরিখে ১৫০ নম্বরে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।