দেশ

Cop Killed: অশান্তি থামাতে গিয়ে খুন হলেন পুলিশ আধিকারিক! চাঞ্চল্য তামিলনাড়ুতে

পুলিশকর্মীর সঙ্গে থাকা ড্রাইভার কোনওক্রমে পালিয়ে গিয়ে থানায় খবর দেন।

Truth of Bengal: সাধারণ মানুষ বিপদে পড়লে যাঁদের দিকে ভরসার রাখেন সেই পুলিশই কি সব সময় নিরাপদ? কারণ সম্প্রতি অশান্তি থামাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে কুপিয়ে খুন হলেন এক পুলিশ আধিকারিক। তামিলনাড়ুর তিরুপুর জেলার উদুমালপেটের কাছে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা। নিহত অফিসারের নাম শানমুগাভেল, তিনি ছিলেন পুলিশের এসএসআই। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, শানমুগাভেল রাত্রিকালীন টহলে ছিলেন। সেই সময় খবর আসে যে কুড়িমঙ্গলম এলাকায় সম্পত্তি নিয়ে এক ব্যক্তি ও তাঁর দুই ছেলের মধ্যে বিবাদ চলছে। খবর পেয়ে শানমুগাভেল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন (Cop Killed)।

আরও পড়ুনঃ “দরকারে সিবিআই অফিস অভিযান হবে”, হুঁশিয়ারি অভয়ার বাবার

তিনি পরিস্থিতি শান্ত করতে চাইছিলেন। ঠিক  তখনই আচমকা পিছন থেকে এসে মানিকান্দন নামে এক ব্যক্তি কাস্তে দিয়ে পুলিশকর্মীর ওপর আক্রমণ করে। অভিযোগ, তাঁকে ধাওয়া করে একাধিকবার কুপিয়ে খুন করা হয়। পুলিশকর্মীর সঙ্গে থাকা ড্রাইভার কোনওক্রমে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। ঘটনার পর তিন অভিযুক্তই পলাতক, তাঁদের ধরতে পাঁচটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। এলাকা জুড়ে তল্লাশি চলছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই হত্যাকাণ্ডে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে শহিদ পুলিশ আধিকারিকের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘোষণা করেন  শহিদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। পরিবারকে ১ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে (Cop Killed)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তবে এখনও পর্যন্ত এআইএডিএমকে পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রধান বিরোধী দল বিজেপি নেতা নারায়ণন তিরুপতি এই হত্যাকাণ্ডকে ‘মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এটা নিছক ব্যক্তিগত শত্রুতা নয়। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র আট মাস আগে এই ঘটনার ফলে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকার প্রবল চাপে পড়েছে। যে পুলিশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, তারাই যদি মদ্যপ দুষ্কৃতীদের হাতে প্রাণ হারাচ্ছেন। এই ঘটনা তামিলনাড়ু-সহ গোটা দেশের পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে (Cop Killed)।

Related Articles